Advertisement

Graduate Job News: টি বোর্ডে চাকরির সুযোগ! মাসে ৩৫ হাজার টাকা Salary, Interview দিয়ে নিয়োগ

Tea Board of India এ নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাকাউন্ট্যান্ট পদে অস্থায়ী কর্মী নেওয়া হবে। বাণিজ্য(Commerce) সাবজেক্টে উচ্চশিক্ষা থাকলেই এই পদে আবেদন করার সুযোগ মিলবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • Tea Board of India এ নিয়োগের বিজ্ঞপ্তি। 
  • অ্যাকাউন্ট্যান্ট পদে অস্থায়ী কর্মী নেওয়া হবে।
  • বাণিজ্য(Commerce) সাবজেক্টে উচ্চশিক্ষা থাকলেই এই পদে আবেদন করার সুযোগ মিলবে।

Tea Board of India এ নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাকাউন্ট্যান্ট পদে অস্থায়ী কর্মী নেওয়া হবে। বাণিজ্য(Commerce) সাবজেক্টে পাশ হলেই আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ফলে লিখিত পরীক্ষার চাপ নেই। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদ একটি-ই। চুক্তিভিত্তিক নিয়োগ। মেয়াদ প্রাথমিকভাবে এক বছর। তবে কাজের পারফর্ম্যান্স এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ ভবিষ্যতে বাড়ানো হতে পারে। সিলেকশন হলে দার্জিলিংয়ের Darjeeling Tea Research and Development Centre and Quality Control Laboratory-এ পোস্টিং হবে। গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রে কাজ করার সুযোগ মিলবে।

স্যালারিও মন্দ নয়। প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য খাতেও অতিরিক্ত ভাতার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে মোট আয় আরও কিছুটা বাড়তে পারে।

যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে B.Com অনার্স, M.Com ডিগ্রি অথবা CA ইন্টার বা CMA ইন্টার পাশ হওয়া আবশ্যিক। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১১টার সময় নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনপত্র, জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় সমস্ত নথি। প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সরাসরি নির্বাচন করা হবে।

চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এই পদটি উপযুক্ত হতে পারে। সরকারি সংস্থার অধীনে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। আবেদন করার আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিন।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement