Advertisement

AI Impact on Jobs: AI-এর জন্য এখনই বিপদে কোন ১০ চাকরি? জেনে সাবধান হন

AI আর ভবিষ্যৎ নয়। এটাই বর্তমান। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগমনে পুরোপুরি বদলে যেতে পারে চাকরির বাজার। বহু কাজের ধরন বদলে যাতে। আর এই বিষয়টা নিয়েই বিরাট দাবি করেছেন এআই দুনিয়ার অন্যতম চর্চিত মুখ, ওপেন এআই-এর কর্ণধার স্যাম অল্টম্যান। তিনি জানান, এআই-এর মাধ্যমে নতুন যুগের কম্পিউটিং শুরু হয়ে গিয়েছে। এই সময় যন্ত্র শুধু মানুষের সাহায্য করছে না, বরং কাজ করার গোটা ধরনটাই বদলে দিচ্ছে। যার ফলে বিপদ বাড়তে পারে। 

AI-এর জন্য বিপদে কোন কোন চাকরি? AI-এর জন্য বিপদে কোন কোন চাকরি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগমনে পুরোপুরি বদলে যেতে পারে চাকরির বাজার
  • এই বিষয়টা নিয়েই বিরাট দাবি করেছেন এআই দুনিয়ার অন্যতম চর্চিত মুখ, ওপেন এআই-এর কর্ণধার স্যাম অল্টম্যান
  • এআই-এর মাধ্যমে নতুন যুগের কম্পিউটিং শুরু হয়ে গিয়েছে

AI আর ভবিষ্যৎ নয়। এটাই বর্তমান। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগমনে পুরোপুরি বদলে যেতে পারে চাকরির বাজার। বহু কাজের ধরন বদলে যাতে। আর এই বিষয়টা নিয়েই বিরাট দাবি করেছেন এআই দুনিয়ার অন্যতম চর্চিত মুখ, ওপেন এআই-এর কর্ণধার স্যাম অল্টম্যান। তিনি জানান, এআই-এর মাধ্যমে নতুন যুগের কম্পিউটিং শুরু হয়ে গিয়েছে। এই সময় যন্ত্র শুধু মানুষের সাহায্য করছে না, বরং কাজ করার গোটা ধরনটাই বদলে দিচ্ছে। যার ফলে বিপদ বাড়তে পারে। 

আর একই কথা বলছে এআই সংস্থা অ্যান্থ্রোপিকও। এই সংস্থার দাবি, নতুন সুযোগ আসতে পারে। উল্টোদিকে এখনকার অনেক চাকরির বাজার শেষ হয়ে যেতে পারে। এআই অটোমেশনের পাল্লায় পড়ে এই সব চাকরি উবে যাওয়ার রয়েছে আশঙ্কা। 

এক্সিওসের সঙ্গে কথা বলার সময় অল্টম্যান জানান, তিনি যা আশা করছিলেন, তার থেকেও দ্রুত গতিতে পরিবর্তন আসছে। তাঁর কথায়, 'আমরা এজিআই-এর এত কাছাকাছি চলে এসেছি যে কোনও সংজ্ঞার আর প্রয়োজন নেই।' তিনি দাবি করেন, এখন থেকে এআই নিজেই বিজ্ঞানের আবিষ্কার করতে পারবে। এমনকী অর্থনীতির নানা কাজও করে ফেলবে এআই। 

অল্টম্যান বিশ্বাস করেন, ২০২৫ সালের শুরুতে কোডিংয়ের কাজ যেভাবে হতো, সেটা এখন আর নেই। তাঁর মতে, হয়তো রাতারাতি কাজ চলে যাবে না। তবে রিপিটেটিভ কাজ এআই করে দেবে। 

যদিও এমন পরিস্থিতিতেও মানুষের চাকরি থাকবে বলে আশা করছেন অল্টম্যান। তাঁর কথায়, 'নতুন চাকরি অবশ্যই তৈরি হবে।' 

কোন ১০ কেরিয়ারের বিপদ হতে পারে? 
অল্টম্যান আশার কথা শোনালেও উল্টো কথা বলছে অন্থ্রোপিক। তাদের দাবি, ১০ এমন কাজ রয়েছে যেগুলি ইতিমধ্যেই এআই-এর ব়্যাডারে রয়েছে। আর সেগুলি হল-

  • কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক টুল অনায়াসে কোড লিখে দিচ্ছে। 
  • এআই চ্যাটবট কাস্টোমার সার্ভিসের কাজ করছে।
  • ডেটা এন্ট্রির মতো রিপিটেটিভ কাজ করে দিচ্ছে এআই।
  • মেডিক্যাল রেকর্ড স্পেশালিস্ট কাজটাও অনেকটাই অটোমেট হয়ে যেতে পারে।
  • মার্কেট রিসার্চ অ্যানালিস্টের কাজও করতে পারে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা খুব দ্রুত ডেটা অ্যানালিসিস করতে ফেলতে পারে। 
  • এআই মার্কেট স্পেশালিস্টের কাজকেও বিপদের মুখে ফেলে দিতে পারে।
  • মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ফিনান্সিয়াল অ্যানালিস্টের কাজ করে দিচ্ছে এআই।
  • অনেক অটোমেটিক টুল হ্যান্ডলিং সফটওয়্যার টেস্টিংয়ের কাজ অনায়াসে করে দিচ্ছে। 
  • এছাড়া সাইবার সিকিউরিটি এবং আইটি সাপোর্টের কাজেও ধীরে ধীরে এআই হস্তক্ষেপ শুরু করেছে।

 

Read more!
Advertisement
Advertisement