Advertisement

West Bengal HS Result Check: বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরনোর পালা। আগামী বৃহস্পতিবার, ১৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ফল ঘোষণা ১০টার সময়ে হলেও রেজাল্ট দেখা যাবে সকাল ১১টা থেকে। কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন।

অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করুনঅনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 May 2026,
  • अपडेटेड 9:54 AM IST
  • উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরনোর পালা
  • ১৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
  • কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট?

আর মাত্র কয়েকটা দিন। তারপরই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। বৃহস্পতিবার, ১৪ মে জানা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে, দেখে নিন চটপট।

বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার ১৪ মে বেলা সাড়ে ১০টায় ফল ঘোষণা করবেন। এরপর সকাল ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। ওইদিনই হাতে হাতে মার্কশিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বা তাঁদের প্রতিনিধিদের হাতে ৫৬টি ডিস্ট্রিবিউশন কেন্দ্র মারফৎ রেজাল্ট তুলে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে?
সাইটগুলি হল-https://result.wb.gov.in, http://www.indiaresults.com, https://www.results.shiksha এবং https://results.marksbee.com।

স্টেপ বাই স্টেপ গাইড
> প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিতে গিয়ে রেজাল্ট দেখার পাতাটি খুলতে হবে।

> সেখানে পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে তবেই পড়ুয়ারা ফলাফল দেখতে পাবেন।

> পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যাবে সহজেই। 

এবারই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ৩ ধরনের। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় পরীক্ষা হয় উচ্চমাধ্যমিকে। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪৯৫ জন।
 

Read more!
Advertisement
Advertisement