Advertisement

UGC Fake University List 2026:এসব জায়গার ডিগ্রি নিয়ে থাকলে সাবধান, এ রাজ্যেরও একাধিক কলেজ রয়েছে তালিকায়

UGC Fake University List 2026: ইউজিসির বক্তব্য, এই সব তথাকথিত বিশ্ববিদ্যালয় ইউজিসি আইনের পরিপন্থীভাবে নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি করছে এবং শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করছে। কিন্তু বাস্তবে এদের কোনও স্বীকৃতি নেই। ফলে এই প্রতিষ্ঠানগুলি থেকে প্রাপ্ত ডিগ্রি সরকারি বা বেসরকারি চাকরিতে গ্রহণযোগ্য নয়।

UGC fake university list 2026: ভুয়ো কলেজের তালিকা বের করল ইউজিসিUGC fake university list 2026: ভুয়ো কলেজের তালিকা বের করল ইউজিসি
Aajtak Bangla
  • 23 Feb 2026,
  • अपडेटेड 8:04 PM IST

UGC Fake University List 2026: উচ্চশিক্ষার স্বপ্ন দেখে বহু ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু সেই ডিগ্রি যদি পরে ‘ফেক’ বা অস্বীকৃত বলে প্রমাণিত হয়, তাহলে বড় বিপদ। সম্প্রতি University Grants Commission (UGC) এমনই এক সতর্কবার্তা জারি করেছে। সংস্থার প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন রাজ্যের একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে, যেগুলি ডিগ্রি দিলেও সেগুলি আইনত বৈধ নয়।

ইউজিসির বক্তব্য, এই সব তথাকথিত বিশ্ববিদ্যালয় ইউজিসি আইনের পরিপন্থীভাবে নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি করছে এবং শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করছে। কিন্তু বাস্তবে এদের কোনও স্বীকৃতি নেই। ফলে এই প্রতিষ্ঠানগুলি থেকে প্রাপ্ত ডিগ্রি সরকারি বা বেসরকারি চাকরিতে গ্রহণযোগ্য নয়।

কোন কোন প্রতিষ্ঠান রয়েছে তালিকায়?
ইউজিসির প্রকাশিত তালিকায় দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি নাম হল

আরও পড়ুন

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্স, দিল্লি

কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি

ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়াদিল্লি

বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন, কলকাতা

ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা

গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, উত্তরপ্রদেশ

ভারতীয় শিক্ষা পরিষদ, লখনউ

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি, কর্ণাটক

ম্যাজিক অ্যান্ড আর্ট ইউনিভার্সিটি, হরিয়ানা

দাক্ষ ইউনিভার্সিটি (ভোকেশনাল অ্যান্ড লাইফ স্কিল এডুকেশন), ঝাড়খণ্ড

(সম্পূর্ণ তালিকা ইউজিসির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।)

ডিগ্রি থাকলে কী হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, যদি কেউ এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে চাকরিতে যোগ দেন এবং পরবর্তী পর্যায়ে ভেরিফিকেশনে বিষয়টি ধরা পড়ে, তাহলে, চাকরি বাতিল হতে পারে, নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারেন, আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, 

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে
অনেক ক্ষেত্রেই দেখা গেছে, সরকারি নিয়োগে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডিগ্রির বৈধতা যাচাই করা হয়। সেখানে অসঙ্গতি ধরা পড়লে তা ফৌজদারি মামলায়ও গড়াতে পারে।

Advertisement

শিক্ষার্থীদের জন্য পরামর্শ
ভর্তি হওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়টি ইউজিসি অনুমোদিত কি না, তা যাচাই করা জরুরি। ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়মিত আপডেট হয়। এছাড়া NAAC গ্রেডিং, AICTE অনুমোদন (প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে) ইত্যাদিও দেখে নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের কথায়, “কম খরচে দ্রুত ডিগ্রি”এই ধরনের প্রলোভনে পা না দেওয়াই বুদ্ধিমানের কাজ।

Read more!
Advertisement
Advertisement