Advertisement

UGC Swayam MOOCS Guidelines 2026: UGC-র নয়া নির্দেশে পড়াশোনা ও ডিগ্রিতে বড় প্রভাব পড়তে চলেছে, কী এই SWAYAM MOOCS?

ইউজিসির নির্দেশিকা অনুযায়ী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন থেকে কোনও একটি সেমিস্টারের মোট কোর্সের সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এই স্বয়ম প্ল্যাটফর্মের অনলাইন ক্রেডিট কোর্সের মাধ্যমে পড়ুয়াদের নেওয়ার অনুমতি দিতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো স্বয়ম কোর্সের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আর অন্য কোনও দূরবর্তী পরীক্ষা কেন্দ্রে ছুটতে হবে না।

UGC-র নয়া নির্দেশিকায় ছাত্রদের পড়াশোনা ও ডিগ্রিতে বড় প্রভাব, কী এই SWAYM MOOCS?UGC-র নয়া নির্দেশিকায় ছাত্রদের পড়াশোনা ও ডিগ্রিতে বড় প্রভাব, কী এই SWAYM MOOCS?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 4:36 PM IST

UGC Swayam MOOCS Guidelines 2026: দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে জুলাই ২০২৬ সেমিস্টার থেকেই স্বয়ম পোর্টালের ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বা মুকস-কে তাদের নিয়মিত শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC)। এর পাশাপাশি যাতে যোগ্য শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে কলেজ পড়ুয়াদের পড়াশোনা এবং ডিগ্রির ক্ষেত্রে একটি বড় প্রভাব পড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ইউজিসির নির্দেশিকা অনুযায়ী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন থেকে কোনও একটি সেমিস্টারের মোট কোর্সের সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এই স্বয়ম প্ল্যাটফর্মের অনলাইন ক্রেডিট কোর্সের মাধ্যমে পড়ুয়াদের নেওয়ার অনুমতি দিতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো স্বয়ম কোর্সের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আর অন্য কোনও দূরবর্তী পরীক্ষা কেন্দ্রে ছুটতে হবে না।

যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইউজিসির সংশ্লিষ্ট নিয়মাবলী এবং ২০২৪ সালের অগাস্ট মাসে জারি করা পরীক্ষা পরিচালনার কাঠামো গ্রহণ করেছে তারা তাদের নিজস্ব ক্যাম্পাসের মধ্যেই এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের যেমন ভোগান্তি কমবে তেমনই পড়াশোনায় আরও বেশি নমনীয়তা আসবে।

নতুন এই শিক্ষাবর্ষের রূপরেখা চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের নিজস্ব স্বয়ম উপদেষ্টা কমিটির বৈঠক ডাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই বৈঠকে বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বয়ম কোর্সগুলিকে চিহ্নিত করে ক্রেডিট ট্রান্সফার এবং কোর্স গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। শুধু তাই নয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে অনুমোদিত স্বয়ম কোর্সগুলির চূড়ান্ত তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ইউজিসি এনপিটিইএল (NPTEL) ইগনু (IGNOU) আইআইএম ব্যাঙ্গালোর (IIM Bengaluru) এবং এআইসিটিই-র (AICTE) মতো জাতীয় সমন্বয়কদের দ্বারা তৈরি এই কোর্সগুলিতে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাখা হয়েছে তবে এনপিটিইএল-এর কিছু কোর্সের জন্য এই সময়সীমা জুলাই এবং অগাস্টের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। এই পদক্ষেপের ফলে গতানুগতিক ডিগ্রির চেনা ছক ভেঙে শিক্ষার্থীরা আরও বেশি করে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষার সুযোগ পাবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement