Advertisement

UGC NET June 2026 Answer Keys দেখে মিলিয়ে নিন সঠিক উত্তর, রইল Direct Link

গত জুনে দেশজুড়ে পরীক্ষা হয়েছিল ইউজিসি নেট। সেই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর প্রকাশ করল এনটিএ। সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন সেটি।

UGC NET June 2026 এর উত্তরপত্র ডাউনলোড।UGC NET June 2026 এর উত্তরপত্র ডাউনলোড।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 2:23 PM IST
  • UGC NET June উত্তরপত্র প্রকাশিত হল।
  • প্রয়োজনে কোনও 'ভুল উত্তরে'র বিরুদ্ধে চ্যালেঞ্জও জানানো যাবে।

UGC NET জুন ২০২৬ পরীক্ষার ফলপ্রকাশের অপেক্ষা এবার শেষের মুখে। রবিবার এই পরীক্ষার প্রভিশনাল অ্যানসার কি (Provisional Answer Key) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। যে প্রার্থীরা গত জুন মাসে পরীক্ষায় বসেছিলেন, তাঁরা এখন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে উত্তরপত্র ও নিজেদের রেসপন্স শিট যাচাই করে আনুমানিক নম্বর বুঝে নিতে পারবেন। প্রয়োজনে কোনও 'ভুল উত্তরে'র বিরুদ্ধে চ্যালেঞ্জও জানানো যাবে।

চলতি বছর ২২, ২৩, ২৪, ২৫, ২৯ এবং ৩০ জুন দেশজুড়ে এই পরীক্ষা হয়েছিল। এর পাশাপাশি, জলন্ধরের একটি কেন্দ্র প্রযুক্তিগত সমস্যার কারণে ২২ তারিখের পরীক্ষা ভেস্তে যাওয়ায়, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের স্বার্থে গত ৫ জুলাই পুনর্পরীক্ষার (Re-examination) ব্যবস্থা করেছিল এনটিএ।

কীভাবে দেখবেন অ্যানসার কি?

পরীক্ষার্থীরা UGC NET-এর অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ গিয়ে নিজেদের প্রোভিশনাল অ্যানসার কি ডাউনলোড করতে পারবেন।

প্রথমে UGC NET-এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
হোমপেজে অ্যানসার কি দেখার লিঙ্কটিতে ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড বা জন্মতারিখ দিয়ে লগ-ইন করতে হবে।

অ্যানসার কি ও নিজের রেসপন্স শিট দেখতে পারবেন স্ক্রিনে। 

ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিন। 

ফলপ্রকাশের পর তথ্যের অধিকার আইনে (RTI Act) আর কোনও উত্তরপত্র বা রেসপন্স শিটের প্রতিলিপি দেওয়া হবে না। তাই এখন থেকেই রেসপন্স শিট সংগ্রহ করে রাখুন।

ভুল উত্তরের বিরুদ্ধে আবেদন জানাবেন কীভাবে?

এনটিএ-র নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা ভুল উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারবেন।

উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য শুধুমাত্র নির্দিষ্ট অনলাইন পোর্টাল ব্যবহার করতে হবে।

প্রতি প্রশ্নের আপত্তির জন্য ২০০ টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে।

আবেদনের পক্ষে উপযুক্ত যুক্তি এবং প্রামাণ্য নথি দেওয়া আবশ্যিক।

নির্ধারিত সময় পেরিয়ে গেলে বা অন্য কোনও মাধ্যমে পাঠানো আবেদন গ্রাহ্য হবে না।

আপত্তি জানানোর পর পরবর্তী পদক্ষেপ

পরীক্ষার্থীদের জমা দেওয়া সমস্ত আপত্তি ও প্রামাণ্য নথি খতিয়ে দেখবেন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা। পর্যালোচনার পর এই বিষয়ে এনটিএ-র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ব্যাপারে কোনও প্রার্থীকে ব্যক্তিগতভাবে কিছু জানানো হবে না বা পরবর্তী কোনও আবেদনও গ্রাহ্য করবে না সংস্থা।

Advertisement

কোথায় কোথায় কাজে লাগবে এই স্কোর?

জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), সহকারী অধ্যাপক (Assistant Professor) পদে নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (PhD) কোর্সে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শীর্ষস্থানীয় বহু শিক্ষা প্রতিষ্ঠানই UGC NET-এর স্কোর দেখে ভর্তি নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য:

দিল্লি বিশ্ববিদ্যালয় (DU)

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (UoH)

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)

জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI)

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU)

তবে ভর্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী বিস্তারিতভাবে দেখে নিতে হবে।

পরীক্ষার্থীরা কী করবেন?

সোশ্যাল মিডিয়া বা কোনও অনফিশিয়াল উত্তরের ওপর ভরসা না করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তথ্য সংগ্রহ করার কথা জানানো হয়েছে। যেহেতু পরীক্ষায় কোনও ঋণাত্মক নম্বর (Negative Marking) নেই এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য দুই নম্বর করে বরাদ্দ রয়েছে, তাই উত্তরপত্র মিলিয়ে পরীক্ষার্থীরা সহজেই নিজেদের আনুমানিক নম্বর হিসেব করে নিতে পারবেন।

মনে রাখা দরকার, এই প্রোভিশনাল অ্যানসার কি কিন্তু চূড়ান্ত ফল নয়। সমস্ত আপত্তি পর্যালোচনার পরই চূড়ান্ত উত্তরপত্র ও ফলপ্রকাশ করবে এনটিএ।

TAGS:
Read more!
Advertisement
Advertisement