Advertisement

UPSC CSE FINAL RESULT 2025: UPSC সিভিল সার্ভিসের রেজাল্ট প্রকাশিত, টপার অনুজ, @upsc.gov.in লিঙ্কে চেক করুন

UPSC CSE FINAL RESULT: বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম UPSC সিভিল সার্ভিস। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেন। কিন্তু খুব সামান্য কয়েকজনকে বাছাই করা হয়। প্রিলিমিনারি, মেইনস ও পার্সোনালিটি টেস্ট, তিনটি ধাপে পরীক্ষা হয়।

UPSC CSE Results 2025UPSC CSE Results 2025
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 3:46 PM IST
  • UPSC CSE FINAL RESULT 2025 কোথায় চেক করবেন?
  • দেশজুড়ে মোট কত শূন্যপদ রয়েছে?
  • UPSC CSE FINAL RESULT 2025 চেক করার স্টেপ বাই স্টেপ গাইড

সিভিল সার্ভিস পরীক্ষার (CSE 2025) ফাইনাল রেজাল্ট ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। গোটা দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হলেন অনুজ আগরওয়াল। যাঁরা এই পরীক্ষা দিয়েছেন, তাঁরা upsc.gov.in লিঙ্কে। সেখানেই মেরিট লিস্ট সহ পুরো রেজাল্ট আপলোড করা হয়েছে।

লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। দেশজুড়ে নানা সিভিল সার্ভিস ক্যাটেগরিতে PDF-এ নাম ও রোল নম্বর দেওয়া রয়েছে, যাঁরা পরীক্ষায় পাস করেছেন। 

UPSC CSE FINAL RESULT 2025 কোথায় চেক করবেন?

UPSC অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল রেজাল্ট রয়েছে। পিডিএফ ফরম্যাটে সব প্রার্থীর নাম ও রোল নম্বর দেওয়া রয়েছে। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম UPSC সিভিল সার্ভিস। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেন। কিন্তু খুব সামান্য কয়েকজনকে বাছাই করা হয়। প্রিলিমিনারি, মেইনস ও পার্সোনালিটি টেস্ট, তিনটি ধাপে পরীক্ষা হয়। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ট্রেড সার্ভিস ও অন্যান্য কেন্দ্রীয় চাকরি এ ও বি গ্রুপে পাওয়া যায়। 

দেশজুড়ে মোট কত শূন্যপদ রয়েছে?

Civil Services Examination 2025-এ ভারতে ৯৭৯টি শূন্যপদ রয়েছে, নানা ক্যাটেগরিতে। এই সব চাকরিই কেন্দ্রীয় সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের চাকরি। 

UPSC CSE FINAL RESULT 2025 চেক করার স্টেপ বাই স্টেপ গাইড

upsc.gov.in লিঙ্কে যান। সেখানে হোমপেজে ক্লিক করুন “Examination”।  এরপর সিলেক্ট করুন “Active Examinations” অথবা “What’s New” সেকশন। সেখানেই Ctrl + F তারপর এন্টার দিয়ে নিজের রোল নম্বর বা নাম লিখুন। রেজাল্ট দেখতে পাবেন। 

UPSC নোটিফিকেশন অনুযায়ী, এই পরীক্ষা দেওয়ার ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৩২ বছর। অর্থাত্‍ প্রার্থীকে ১৯৯২ সালে ২ অগাস্ট ও ২০০৩ সালে ১ অগাস্টের মধ্যে জন্ম হতে হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement