Advertisement

Vidyasagar University Job News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি।

ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি।ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 5:37 PM IST
  • গবেষণা প্রকল্পের কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
  • ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।  
  • বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে।

Job News: উচ্চশিক্ষার আঙিনায় গবেষণা কাজের সাথে যুক্ত হতে চান? রয়েছে সুবর্ণ সুযোগ। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) গবেষণা প্রকল্পের কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।  

কোন পদে নিয়োগ এবং শূন্যপদ কত?
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (DSIR) অর্থপুষ্ট একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের জন্য কর্মী নেওয়া হবে। পদটির নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant)। আপাতত এই পদের জন্য শূন্যপদ রয়েছে ১টি।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান শাখার (Science Stream) যে কোনও বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে। তবে এই পদের কাজের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। যেহেতু প্রকল্পটি লেহ এবং লাদাখ অঞ্চলের মহিলাদের নিয়ে, তাই নির্বাচিত প্রার্থীকে কাজের প্রয়োজনে ওই পাহাড়ি দুর্গম এলাকায় যেতে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা কাজের প্রয়োজনে লেহ-লাদাখ যেতে সম্পূর্ণ প্রস্তুত এবং আগ্রহী, নিয়োগের ক্ষেত্রে তাঁদেরই অগ্রাধিকার (Preference) দেওয়া হবে।

সময়সীমা ও পারিশ্রমিক
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Contractual) এই নিয়োগ করা হবে। কাজের মেয়াদ থাকবে মোট ৬ মাস। তবে কাজের দক্ষতা ও প্রকল্পের প্রয়োজনের ওপর ভিত্তি করে এই সময়সীমা পরবর্তীতে বৃদ্ধি পেলেও পেতে পারে। এই পদে কাজের জন্য নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ২৩,০০০ টাকা নির্দিষ্ট পারিশ্রমিক বা স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগের পদ্ধতি ও আবেদনের নিয়ম
এই পদের জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সম্পূর্ণ অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে ইন্টারভিউয়ের সাহায্যে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগামী ১ জুলাই এই অনলাইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউতে বসার আগে নিজেদের সম্পূর্ণ জীবনপঞ্জি বা বায়োডাটা (CV/Resume), সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Marksheets and Certificates) এবং পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্রের স্ক্যান কপি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ই-মেল মারফত জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথি পাঠালে তবেই ইন্টারভিউয়ের লিঙ্ক দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং অফিশিয়াল ই-মেল আইডি পেতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটটি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

উচ্চশিক্ষার পাশাপাশি যারা কেন্দ্রীয় সরকারি সাহায্যপ্রাপ্ত নামী গবেষণা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চান, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement