Advertisement

Police Recruitment: কলকাতা পুলিশে বিরাট নিয়োগ রাজ্য সরকারের, কোন পদে কত লোক চাকরি পাবেন?

Kolkata Police Recruit 2026: ফের পুলিশে চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার বিপুল পরিমাণে নিয়োগ হচ্ছে কলকাতা পুলিশে।

কলকাতা পুলিশে বিরাট নিয়োগ রাজ্য সরকারেরকলকাতা পুলিশে বিরাট নিয়োগ রাজ্য সরকারের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 4:06 PM IST
  • কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
  • পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।
  • ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে এক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। মোট  ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে এক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোন পদে কত নিয়োগ?

জানা গিয়েছে, রাজ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে কনস্টেবল পদে। এক্ষেত্রে সংখ্যা  ৪ হাজার ৩১৯টি। এছাড়াও, ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করবে রাজ্য। সাব ইন্সপেক্টর হিসেবে মোট পদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর শূন্যপদ রয়েছে। অন্যদিকে, কনস্টেবল হিসেবেও নিয়োগ হবে ৪৩০ জনের।

গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে প্রশাসন। শীঘ্রই এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে। এর আগে পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল।

অন্যদিকে, সরকার বদলের পরেই মুখ্যমন্ত্রী হিসেবে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই তালিকায় নাম ছিল পুলিশেরও। এবার মোট  ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে অনুমোদন দিল রাজ্য সরকার।

 

Read more!
Advertisement
Advertisement