Advertisement

HS Result 2026 Date: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফে এখনও কোনও দিন ঘোষণা হয়নি। জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়। রেজাল্টের দিন অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে রোল নম্বর দিয়ে ফল জানা যাবে।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 1:52 PM IST
  • সংসদের তরফে এখনও কোনও দিন ঘোষণা হয়নি
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে
  • জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে, তা জানতে মুখিয়ে রয়েছেন পড়ুয়ারা। এ বছর উচ্চমাধ্যমিকের শেষ সেমেস্টার হয়েছে ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি। সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মধ্যে ফলপ্রকাশ করে থাকে। তবে যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, সে কারণে রেজাল্টের সময়ে কিছুটা বিলম্ব হচ্ছে। 

উচ্চমাধ্যমিক শিক্ষ সংসদের বর্তমান সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, নির্বাচনের কাজের মধ্যেও সংসদ দ্রুততার সঙ্গে খাতা দেখার কাজ সম্পন্ন করেছে। সাধারণত যে সময়ে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়, সেই ধারা বজায় রেখেই রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করা হবে। 

সম্ভাব্য তারিখ ও সময়

এদিকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৮ মে প্রকাশিত হতে চলেছে, ভোটের ফলপ্রকাশের পর। সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল বেরিয়ে থাকে। 

বিগত বছরগুলির তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সাধারণত ফলপ্রকাশ করে বুধ অথবা শুক্রবার। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে নির্বাচনের সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১২ থেকে ১৫ মে-এর মধ্যে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা। প্রেস কনফারেন্স করে রেজাল্ট ঘোষণার হবে দুপুর সাড়ে ১২টা থেকে। 

দুপুর ২টো থেকে, ওইদিনই ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট এবং মার্কশিট দেখতে পাবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সকল পরীক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার মার্কশিটের ভেরিফায়েড প্রিন্ট কপি বিতরণ করা হবে।

কোথায় দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট
অনলাইনে রেজাল্ট দেখার ওয়েবসাইট বা wbresults.nic.in বা result.wb.gov.in-এ ক্লিক করতে হবে। রোল নম্বর দিলেই দেখা যাবে মার্কশিট। লিঙ্কে গিয়ে Higher Secondary (HS) Result 2026 গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। 'SUBMIT' বা 'VIEW RESULT'-এ ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। সেটি ডাউনলোড করার অপশনও থাকবে। 

সংসদের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন শুধুমাত্র অফিসিয়াল সূত্রের উপর ভরসা করেন। ভুয়ো খবর বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement