Advertisement

WB Madhyamik Result 2026: কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট? মার্কস জানতে কোথায় করবেন SMS, জানুন

৮ মে, মাধ্যমিকের ফলপ্রকাশ। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সাংবাদিক বৈঠক করে এই ফলপ্রকাশ করবেন বোর্ড সভাপতি। সকাল ৯:৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এবছরের মাধ্যমিকের মেধাতালিকা ও রেজাল্ট ঘোষণা করা হবে। এরপর সকাল ১০:১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা পর্ষদের অনুমোদিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে ও মার্কশিট ডাউনলোড করতে পারবে।

কীভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট? রইল এক ক্লিকে জানার উপায়কীভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট? রইল এক ক্লিকে জানার উপায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2026,
  • अपडेटेड 8:06 PM IST

WB Madhyamik Result 2026: ৮ মে, মাধ্যমিকের ফলপ্রকাশ। শুক্রবার  সকালে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সাংবাদিক বৈঠক করে এই ফলপ্রকাশ করবেন বোর্ড সভাপতি। সকাল ৯:৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এবছরের মাধ্যমিকের মেধাতালিকা ও রেজাল্ট ঘোষণা করা হবে। এরপর সকাল ১০:১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা পর্ষদের অনুমোদিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে ও মার্কশিট ডাউনলোড করতে পারবে। রেজাল্ট জানতে পারবে এসএমএসের মাধ্যমেও। ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের রোল নম্বর এবং জন্মতারিখ হাতের কাছে রাখতে হবে।

অনলাইনে কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে?
ফল জানতে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in-এ ভিজিট করতে হবে। পরীক্ষার্থীরা ফলাফল জানতে এবং মার্কশিট ডাউনলোড করতে www.wbbsedata.com, indiaresults.com এবং www.wbbse.wb.gov.in  ওয়েবসাইটগুলিও ব্যবহার করতে পারবেন। সকাল ১০.৩০টার পর স্কুলগুলিতে পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট।

কীভাবে রেজাল্ট দেখবেন?
রেজাল্ট দেখতে প্রথমে পর্ষদের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে। এরপর স্ক্রিনে আসা ডিজিটাল মার্কশিটটি ভবিষ্যতের জন্য ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে। তবে পর্ষদ জানিয়েছে, অনলাইনের এই মার্কশিটটি সাময়িক, মূল মার্কশিট ও শংসাপত্র পরবর্তীকালে স্কুল থেকে সংগ্রহ করতে হবে। এছাড়াও ছাত্রছাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।

কীভাবে রেজাল্ট ডাউনলোড করবেন?
অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ যেতে হবে।
  • হোমপেজে থাকা ‘Madhyamik 10th marksheet PDF’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট স্থানে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে লগ-ইন করতে হবে।
  • স্ক্রিনে মাধ্যমিকের স্কোর দেখা যাবে।
  • সেখান থেকেই মার্কশিটটি ডাউনলোড করা যাবে। ভবিষ্যতের জন্য মার্কশিটটির একটি প্রিন্টআউট করে রাখা ভাল।

SMS-এ রেজাল্ট দেখা
 ওয়েবসাইটে কোন টেকনিক্যাল কারণে ফল দেখতে অসুবিধা হলে ছাত্রছাত্রীরা এসএমএস-এর (SMS) মাধ্যমেও দ্রুত ফলাফল জানতে পারবে। এর জন্য মোবাইলের মেসেজ বক্সে গিয়ে WB 10 লিখে পাঠাতে হবে ৫৬০৭০, ৫৬২৬৩ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে সরাসরি রেজাল্ট দেখার সুযোগ থাকছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement