WB Madhyamik Result 2026 Live: মাধ্যমিকে ফার্স্ট রায়গঞ্জের অভিরূপ ভদ্র, দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়

Aajtak Bangla | কলকাতা | 08 May 2026, 11:48 AM IST

পরীক্ষা শেষের ঠিক ৮৪ দিন পর প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ২০২৬-এর রেজাল্ট। জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট বেরোনোর টেনশনে বুক ধুকপুক করছে পড়ুয়াদের। ব্যাপক চিন্তিত অভিভাবকেরাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন টেনশন করে কী লাভ, তাই শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ।

 প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, কোথায় দেখবেন প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, কোথায় দেখবেন

পরীক্ষা শেষের ঠিক ৮৪ দিন পর প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ২০২৬-এর রেজাল্ট। জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট বেরোনোর টেনশনে বুক ধুকপুক করছে পড়ুয়াদের। ব্যাপক চিন্তিত অভিভাবকেরাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন টেনশন করে কী লাভ, তাই শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ।

কখন মাধ্যমিকের ফল প্রকাশ?

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আজ সকাল ৯টার সময় ফল ঘোষণা করা হবে। তবে সেই সময় অনলাইনে ফলাফল দেখা যাবে না। তার জন্য আরও ১ ঘণ্টার অপেক্ষা। সকাল ১০টা থেকেই অনলাইনে দেখা যাবে ফল। আর সকাল সাড়ে দশটা নাগাদ পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া শুরু হবে। এই সময়ই স্কুলগুলি তা সংগ্রহ করবে। তারপর স্কুল নিজের সুবিধামতো সময়ে সেটা পরীক্ষার্থীদের দিয়ে দেবে। সাধারণত দুপুর নাগাদ স্কুল থেকে মাধ্যমিকের রেজাল্ট সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, গতবছর পরীক্ষায় পাশের হার ছিল ৮৫.৫৬ শতাংশ। সেই সংখ্যা এবছর কত হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর।

11:48 AM (9 hours ago)

কোন বিষয়ে কত নম্বর পেল অভিরূপ ভদ্র?

Posted by :- Kishore

বাংলা, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল - এই সব বিষয়গুলিতেই ১০০ নম্বর করে পেয়েছেন অভিরূপ ভদ্র। তাঁর ২ নম্বর কাটা গিয়েছে ইংরাজীতে। অর্থাৎ ইংরাজীতে ৯৮ নম্বর পেয়েছে ফার্স্ট বয়। তাঁর মোট নম্বর রয়েছে ৭০০-তে ৬৯৮। ওভারঅল গ্রেড রয়েছে AA।
 

11:24 AM (9 hours ago)

Madhyamik 2026: প্রথম হয়ে কী বলছে অভিরূপ?

Posted by :- Kishore

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায়, "পরীক্ষার ফল ভালো হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু এতটা ভালো হবে আশা করিনি।" সে জানায়, তাঁর পড়াশোনার বাঁধাধরা কোনও সময় ছিল না। আগের দিন ঠিক করা বিষয়গুলি পরের দিন শেষ না হওয়া পর্যন্ত পড়ত সে। অভিরূপ জানায়, আগামীতে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। ভবিষ্যতে JE পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
 

10:09 AM (10 hours ago)

WB Madhyamik Result 2026: মাধ্যমিকে চতুর্থ অরিজিৎ বর

Posted by :- Kishore

মাধ্যমিকে চতুর্থ হল পূর্ব মেদিনীপুর জেলার অরিজিৎ বর। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। 
 

10:06 AM (11 hours ago)

WB Board 10th Result: মাধ্যমিকে তৃতীয় সৌর জানা, অঙ্কন কুমার জানা, মৈনাক মন্ডল

Posted by :- Kishore

মাধ্যমিকে ৬৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মোট তিন জন পরীক্ষার্থী। তাঁরা হলেন সৌর জানা, অঙ্কন কুমার জানা ও মৈনাক মণ্ডল। 
 

10:04 AM (11 hours ago)

মাধ্যমিকে কোন জেলায় পাশের হার কত?

Posted by :- Kishore

মাধ্যমিকে সবচেয়ে বেশি পাশ করেছেন কালিম্পঙ জেলার পড়ুয়ারা। এই জেলায় পাশের হার ৯৫.১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুরে  ৯৪.৮২ শতাংশ পাশের হার। তৃতীয় স্থানে থাকা কলকাতায় পাশের হার রয়েছে ৯২.৩১ শতাংশ। চতুর্থ স্থানে  পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯১.৪০ শতাংশ।
 

10:00 AM (11 hours ago)

WB Madhyamik Result 2026: ৯০ থেকে ১০০ শতাংশ পেলেন কতজন পড়ুয়া?

Posted by :- Kishore

পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকে জানালেন ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী। ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী।
 

9:59 AM (11 hours ago)

Madhyamik Result 2026: মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ

Posted by :- Kishore

২০২৬ মাধ্যমিকের পাশের হার ৮৬.৮৩ শতাংশ। সবচেয়ে বেশি পাশের হার জেলা ভিত্তিতে কালিম্পঙে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ও তিন নম্বরে রয়েছে কলকাতা। 
 

9:56 AM (11 hours ago)

WB Madhyamik Result 2026: পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা

Posted by :- Kishore

মাধ্যমিক ২০২৬-এ পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। প্রথম স্থানে রয়েছে কালিম্পঙ। 
 

9:52 AM (11 hours ago)

৬৯৫ পেয়ে তৃতীয় স্থানে তিনজন

Posted by :- Madhurma Dev

৬৯৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনজন। 

9:50 AM (11 hours ago)

দ্বিতীয় স্থানাধিকারী প্রিয়তোষ মুখোপাধ্যায়

Posted by :- Madhurma Dev

দ্বিতীয় স্থানাধিকারী প্রিয়তোষ মুখোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর ৬৯৬।

9:50 AM (11 hours ago)

মাধ্যমিকে তৃতীয় হয়েছেন মোট ৩ জন পড়ুয়া

Posted by :- Kishore

মাধ্যমিক ২০২৬-এ তৃতীয় হলেন মোট ৩ জন। তাঁদের তিন জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৫।
 

9:50 AM (11 hours ago)

বীরভূমের প্রিয়তোষ মুখার্জী, মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকারী

Posted by :- Kishore

মাধ্যমিকে দ্বিতীয় হলেন বীরভূমের প্রিয়তোষ মুখার্জী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬।
 

9:49 AM (11 hours ago)

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ : প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র

Posted by :- Kishore

মাধ্যমিক ২০২৬-এ প্রথম হলেন সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। 

9:48 AM (11 hours ago)

অভিরূপ ভদ্র প্রথম

Posted by :- Madhurma Dev

মাধ্যমিক ২০২৬-এ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির অভিরূপ ভদ্র ৬৯৮ পেয়ে প্রথম হয়েছেন।

9:47 AM (11 hours ago)

৯৯.৭১ শতাংশ পেয়ে প্রথম হয়েছে

Posted by :- Madhurma Dev

৯৯.৭১ শতাংশ পেয়ে প্রথম হয়েছে। দশম স্থানাধিকারি ৯৮.২৯ শতাংশ পেয়েছে।

9:47 AM (11 hours ago)

WB 10th Result 2026: প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন ১৩১ জন পড়ুয়া

Posted by :- Kishore

মেধাতালিকায় মোট ১৩১ জন পড়ুয়া ৮৪টি স্কুলের ছাত্র-ছাত্রী। 
 

9:45 AM (11 hours ago)

খাতা বাতিল হয়েছে ৪৭ জনের

Posted by :- Moumita Bhattacharyya

এ বছর ৪৭ জন পড়ুয়ার খাতা বাতিল হয়েছে, জানালেন পর্ষদ সভাপতি

9:45 AM (11 hours ago)

প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন ১৩১ জন পড়ুয়া

Posted by :- Kishore
9:45 AM (11 hours ago)

১৩১ জন প্রথম দশ জনের মধ্যে আছে

Posted by :- Madhurma Dev

১৩১ জন প্রথম দশ জনের মধ্যে আছে। ১৯টি জেলার ৮৩টি স্কুলে পড়াশোনা করেছে মেধাতালিকায় স্থান পেয়েছে। প্রথম দশে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী রয়েছে।

9:44 AM (11 hours ago)

মাধ্যমিক ২০২৬: কোন জেলায় পাশের হার সবচেয়ে বেশি?

Posted by :- Kishore

কালিম্পঙে পাশের হার সবচেয়ে বেশি। জেলায় পাশের নিরিখে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর।