Advertisement

Police Job News: পশ্চিমবঙ্গ পুলিশে ১ লাখ চাকরি, নিয়োগ কীভাবে? জানালেন শুভেন্দু

দুর্গাপুজোর আগেই পুলিশে বিশাল নিয়োগ। ১ লক্ষ পদের ঘোষণা। ইতিমধ্যেই ট্রেনিং পেয়ে বসে আছেন, এমন ১৪ হাজার কনস্টেবল পদে দ্রুত যোগদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৪ হাজার কনস্টেবল পদে দ্রুত যোগদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৪ হাজার কনস্টেবল পদে দ্রুত যোগদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 5:27 PM IST
  • রাজ্য পুলিশের চাকরীপ্রার্থীদের জন্য সুখবর।
  • পশ্চিমবঙ্গে পুলিশে বিপুল সংখ্যায় নিয়োগ ও শূন্যপদ পূরণের  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ জট কাটানোরও আশ্বাস দিলেন।

WB Police recruitment: রাজ্য পুলিশের চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে পুলিশে বিপুল সংখ্যায় নিয়োগ ও শূন্যপদ পূরণের  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ জট কাটানোরও আশ্বাস দিলেন। দুর্গাপুজোর আগেই হাজার হাজার যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানীভবনে পুলিশ কর্মীদের রেন প্রোটেকশন গিয়ার বিতরণ অনুষ্ঠানে গিয়েছিেলন। সেখানেই এই আপডেট দেন।

'১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ... ১৪ হাজারের দ্রুত কাজে যোগদান'
দুর্গাপূজোর আগেই ১৪,০০০ কনস্টেবল পদে নিয়োগ:
ওবিসি (OBC) সংক্রান্ত আইনি জট কাটানোর পর, যে ১৪,০০০ পুলিশ কনস্টেবল ইতিমধ্যেই প্রশিক্ষণ (Training) সেরে বসে আছেন, তাঁদের দুর্গাপুজোর আগেই সরাসরি কাজে জয়েন করানো হবে। 

আগামী কয়েক বছরে রাজ্যে ১ লক্ষ নতুন কর্মী নিয়োগ: জাতীয় গড়ের তুলনায় রাজ্যে পুলিশের সংখ্যা কম। সেই কারণে আগামী কয়েক বছরে ধাপে ধাপে রাজ্যে আরও ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগের প্ল্যান আছে বলে জানিয়েছেন শুভেন্দু।

৪৭,০০০ শূন্যপদ পূরণ: রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে বর্তমানে প্রায় ৪৭,০০০ শূন্যপদ (Vacancy) রয়েছে। ধাপে ধাপে এগুলি দ্রুত পূরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

পে কমিশন, ডিএ বৃদ্ধি ও অন্যান্য সুবিধা
চাকরীপ্রার্থীদের পাশাপাশি বর্তমানে কর্মরত পুলিশ কর্মীদের জন্য বেশ কিছু আর্থিক সুবিধার কথাও ঘোষণা করেন শুভেন্দু।

সেভেন্থ পে কমিশন (7th Pay Commission): পুলিশ কর্মীদের জন্য নতুন পে কমিশন সম্পর্কিত রিপোর্ট আগামী কয়েক মাসের মধ্যেই লাগু হবে বলে জানান।

অতিরিক্ত ২০% ডিএ (DA): আগামী অক্টোবরে (পুজোর আগেই) পুলিশ কর্মচারীরা বাড়তি ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) পাবেন। পুজোর আগেই সেই মাসের স্যালারি পেয়ে যাবেন।

মহিলা কর্মী ও সিনিয়রদের জন্য বদলি: ১৫ বছরের বেশি সময় ধরে বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন, এমন পুলিশ কর্মী এবং মহিলা কর্মীদের নিজেদের জেলা বা পার্শ্ববর্তী জেলায় সুবিধাজনক পোস্টিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন শুভেন্দু।

Advertisement

আধুনিক পরিকাঠামো ও ট্রাফিক পুলিশদের জন্য বিশেষ উপহার
রাজ্যে অপরাধ দমন ও প্রশাসনিক সুবিধার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র আদলে বিশেষ তদন্তকারী সংস্থা SIA তৈরি হতে চলেছে। পাশাপাশি উত্তরপ্রদেশের মতো আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্যের ২৫০ থেকে ৩০০টি থানাকে আধুনিকীকরণ (Upgrade) করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্ষায় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা ট্রাফিক পুলিশ ও রোড লাইনিং কর্মীদের জন্য এদিন হিডকো ও এনকেডিএ-র সৌজন্যে বিশেষ 'মনসুন কিট' বিতরণ করা হয়। প্রায় ২০,০০০ উন্নতমানের ছাতা, রেনকোট এবং গামবুট দেওয়া হয়েছে। এছাড়া পুলিশকর্মীদের রেশনের ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

Read more!
Advertisement
Advertisement