Advertisement

WB Madhymik Exam Date 2027: ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশিত, কবে কোন পরীক্ষা? দেখে নিন

প্রকাশিত সূচি অনুযায়ী, দশদিন ধরে পরীক্ষা চলবে। সকাল ১০ টা ৪৫ থেকে পরীক্ষা শুরু। পরীক্ষা শেষ হবে দুপুর দুটোয়। ১০ টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্র পড়ার সময় ১৫ মিনিট। সকাল ১১ টা থেকে লেখা শুরু করতে হবে।

ফেব্রুয়ারির কত তারিখ থেকে শুরু মাধ্যমিক?ফেব্রুয়ারির কত তারিখ থেকে শুরু মাধ্যমিক?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 5:02 PM IST

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।  ২০২৭ সালের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কোন দিন কোন পরীক্ষা, তার বিস্তারিত সূচি সোমবার জানিয়ে দিয়েছে পর্ষদ।

১০দিন ধরে পরীক্ষা
প্রকাশিত সূচি অনুযায়ী, দশদিন ধরে পরীক্ষা চলবে।  সকাল ১০ টা ৪৫ থেকে পরীক্ষা শুরু।  পরীক্ষা শেষ হবে দুপুর দুটোয়। ১০ টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্র পড়ার সময় ১৫ মিনিট। সকাল ১১ টা থেকে লেখা শুরু করতে হবে।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) – প্রথম ভাষা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভুগোল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- অঙ্ক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)– ঐচ্ছিক বিষয়

পর্ষদের তরফে জানানো হয়েছে, বাংলা, ইংরেজি সহ ১২টি বিষয়ে প্রথম ভাষা এবং ইংরেজি, বাংলা ও নেপালি বিষয়ের ওপর দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। তবে ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর। শারীরশিক্ষা, সমাজসেবা ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিন উক্ত বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়নি। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এই বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলিতেই হবে। সেলাই পরীক্ষা হবে ১০টা ৪৫ থেকে ৩টে পর্যন্ত। এছাড়া বাকি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ থেকে দুপুর দুটো পর্যন্ত হবে।

প্রসঙ্গত, চলতি বছরে রাজ্যে বিধানসভার ভোটের কারণে পরীক্ষা এগিয়ে এনেছিল পর্ষদ। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক। পরীক্ষা শেষ হয় ১২ ফেরুয়ারি। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় গত ২ মে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯,১০,৫৯৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,০৩,৯০০ জন এবং ছাত্রী সংখ্যা ৫,০৮,৬৯৮। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা  ৭,৬৫,২৫২ জন।

Read more!
Advertisement
Advertisement