
West Bengal Madhyamik Result 2026: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে শুক্রবার, ৮ মে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে। পরীক্ষার্থীরা ৮ মে সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবেন। স্কুল কর্তৃপক্ষের কাছে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে সকাল সাড়ে ১০ টায়। পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলো থেকে তা সংগ্রহ করতে হবে।
অনলাইনে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
ফল ঘোষণার পর পরীক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। সকাল ১০টা ১৫ মিনিট থেকে রেজাল্ট দেখার পোর্টালগুলি খুলে যাবে। রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll Number) এবং জন্মতারিখ (Date of Birth) দিয়ে দেখতে হবে। ওয়েবসাইটগুলি কী কী?
www.wbbse.wb.gov.in
www.wbbsedata.com
কোন অ্যাপে রেজাল্ট দেখবেন?
মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘iResults’, ‘Madhyamik Results’, এবং ‘Edutips App’ থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন। এই অ্যাপগুলো স্মার্টফোনে আগে থেকে ইনস্টল করে রাখতে পারবেন।
ডিজি লকারের মাধ্যমে মার্কশিট কীভাবে পাবেন?
মার্কশিট কীভাবে পাবেন?
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ১০টা থেকে স্কুলগুলোর প্রধান শিক্ষক বা তাঁদের অনুমোদিত প্রতিনিধিরা পর্ষদের ক্যাম্প অফিস থেকে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
রেজাল্ট দেখার আগে নিজের অ্যাডমিট কার্ড হাতের কাছে রাখবেন। সার্ভার ডাউন থাকলে মোবাইল অ্যাপও আগে থেকে ডাউনলোড করে রাখুন। স্কুল থেকে মার্কশিট পাওয়ার পর পরীক্ষার্থীদের নিজেদের নাম, রোল নম্বর, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ঠিক আছে কি না তা ভালো করে যাচাই করে নিতে হবে।