Advertisement

Higher Secondary Results Details: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কোন কোন ওয়েবসাইট ও অ্যাপে দেখবেন? জেনে নিন

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। এ বছর আর্টস, সায়েন্স, কমার্স ও ভোকেশনাল সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কী ভাবে বাড়িতে বসে মোবাইলে দেখবেন ফলাফল? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কখন কোন ওয়েবসাইটে HS রেজাল্ট জানতে পারবেন ? কখন কোন ওয়েবসাইটে HS রেজাল্ট জানতে পারবেন ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2026,
  • अपडेटेड 10:59 AM IST

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা  ফল জানতে পারবে।  এ বছর আর্টস, সায়েন্স, কমার্স ও ভোকেশনাল সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কী ভাবে বাড়িতে বসে মোবাইলে দেখবেন ফলাফল? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

অনলাইনে কোথায় দেখবেন উচ্চমাধ্যমিকের ফল?
বেলা ১১টা থেকে পরীক্ষার্থীরা সংসদের নিজস্ব ওয়েবসাইট wbchse.wb.gov.in, result.wb.gov.in এবং wbresults.nic.in-এ নিজেদের রেজাল্ট  দেখতে পাবেন। এছাড়াও  www.indiaresults.com এবং www.results.shiksha থেকেও HS-এর ফল জানা যাবে। লাগবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। wbresults.nic.in– গিয়ে Higher Secondary (HS) Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।

কীভাবে ওয়েবসাইটে দেখবেন ফল?
প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
এর পরই রেজাল্ট দেখার পেজটি খুলে যাবে।
সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
তা হলেই পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন রেজাল্ট।
পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে।
যদিও স্কুল থেকেই পাওয়া যাবে আসল মার্কশিট এবং শংসাপত্র।

ফলাফল জানার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঙ্গে রাখা জরুরি। সংসদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে এই তথ্যগুলো দিলেই স্ক্রিনে মার্কশিট ফুটে উঠবে।

পরীক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপ ও ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমে  ফল জানতে পারবেন। এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে  DigiLocker অ্যাপ। ডিজিলকারে লগ-ইন করার জন্য আধার নম্বর ও ওটিপি (OTP) দিতে হবে। এছাড়াও এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখার ব্যবস্থা থাকছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, অনলাইন মার্কশিটটি আপাতত অস্থায়ী হিসেবে গণ্য হবে। আসল মার্কশিট ও সার্টিফিকেট নির্দিষ্ট সময় পর স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

Advertisement

 SMS মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল
ওয়েবসাইট ছাড়াও SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। 

স্কুল থেকে কখন মার্কশিট মিলবে?
অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের আসল হার্ডকপি সংগ্রহ করা জরুরি। কখন ক্যাম্পে মার্কশিট বিতরণ করা হবে এবং ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে কখন হাতে পাবেন সেই নিয়েও সংসদ জানিয়েছে।
সমগ্র পশ্চিমবঙ্গে মোট ৫৬টি ডিস্ট্রিবিউশন সেন্টার বা বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সরবরাহ করা হবে। ১৪ মে সকাল ১১:০০ টা থেকে এই কেন্দ্রগুলো থেকে স্কুল কর্তৃপক্ষরা নথিপত্র সংগ্রহ করতে পারবেন। সাধারণত সেই দিন বা তার পরের দিনের মধ্যে স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইন মোডে গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। যদি কোনও শিক্ষার্থী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হন, তবে তাঁকে কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সংসদ থেকে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, ডাউনলোড করা স্কোরকার্ডে নাম, রোল নম্বর বা অন্যান্য তথ্যে কোনও ভুল থাকলে দ্রুত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে ডিজিলকার থেকে প্রাপ্ত ডিজিটাল মার্কশিটটি কলেজ ভর্তির ক্ষেত্রে বৈধ হিসেবে গণ্য হবে।

Read more!
Advertisement
Advertisement