
WBJEE 2026 counselling dates: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2026) কাউন্সেলিংয়ের সম্পূর্ণ সময়সূচি প্রকাশিত হল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in/wbjee তে কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। যে পরীক্ষার্থীরা এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে Important dates দেখে নিতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল অর্থাৎ ৩০ জুন থেকে WBJEE 2026 কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB) আনুষ্ঠানিকভাবে WBJEE কাউন্সেলিং ২০২৬-এর তারিখ ঘোষণা করেছে। অফিশিয়াল নোটিস অনুযায়ী, ৩০ জুন থেকে কাউন্সেলিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের wbjeeb.nic.in/wbjee ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে কাউন্সেলিংয়ের আবেদন ও রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ৫ জুলাই। নিচে কাউন্সেলিংয়ের সম্পূর্ণ শিডিউল দেওয়া হল।
WBJEE 2026 Counselling Dates
কাউন্সেলিংয়ের বিভিন্ন পর্ব এবং তার নির্দিষ্ট তারিখসমূহ নিচে টেবিল ফরম্যাটে দেওয়া হল:
| ইভেন্ট বা পর্যায় (Events) | তারিখ (Dates) |
| রেজিস্ট্রেশন, ফি প্রদান এবং চয়েস ফিলিং | ৩০ জুন, ২০২৬ থেকে ০৫ জুলাই, ২০২৬ |
| চয়েস মডিফিকেশন এবং চয়েস লকিং | ৩০ জুন, ২০২৬ থেকে ০৫ জুলাই, ২০২৬ |
| আসন বণ্টন বা সিট অ্যালটমেন্ট (রাউন্ড ১) | ০৭ জুলাই, ২০২৬ |
| সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়া (রাউন্ড ১) | ০৭ জুলাই, ২০২৬ থেকে ১১ জুলাই, ২০২৬ |
| নতুন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং (রাউন্ড ২) | ১৩ জুলাই, ২০২৬ থেকে ১৭ জুলাই, ২০২৬ |
| আসন বণ্টন বা সিট অ্যালটমেন্ট (রাউন্ড ২) | ২১ জুলাই, ২০২৬ |
| সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়া (রাউন্ড ২) | ২১ জুলাই, ২০২৬ থেকে ২৩ জুলাই, ২০২৬ |
| নতুন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং (রাউন্ড ৩) | ২৪ জুলাই, ২০২৬ থেকে ২৬ জুলাই, ২০২৬ |
| আসন বণ্টন বা সিট অ্যালটমেন্ট (রাউন্ড ৩) | ২৮ জুলাই, ২০২৬ |
| সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়া(রাউন্ড ৩) | ২৮ জুলাই, ২০২৬ থেকে ৩০ জুলাই, ২০২৬ |
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) এই বছর মোট তিনটি রাউন্ডে কাউন্সেলিং চালনা করবে। পরীক্ষায় সফল সমস্ত পরীক্ষার্থীদের তাঁদের প্রাপ্ত স্কোর বা ব়্যাঙ্ক ব্যবহার করে এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর, পছন্দের কলেজ (Preferences) এবং আসন সংখ্যার ওপর ভিত্তি করে এই সিট অ্যালটমেন্ট বা আসন বণ্টন করা হবে। উল্লেখ্য, প্রাইভেট প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে অনুমোদিত আসনের ১০% আসন জেইই মেইন (JEE Main) উত্তীর্ণ প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
WBJEE 2026 Counselling Process
কাউন্সেলিং প্রক্রিয়া চলাকালীন পরীক্ষার্থীদের পোর্টালে লগ-ইন করতে হবে এবং তাঁদের পছন্দ অনুযায়ী কোর্স ও কলেজের তালিকা সাজাতে হবে (Choice Filling)। আসন বণ্টনের ক্ষেত্রে এই চয়েস ফিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাউন্সেলিংয়ের প্রতিটি রাউন্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করার সুযোগ দেওয়া হবে। প্রতিটি রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফলাফল বোর্ডের তরফে আলাদা আলাদা ভাবে প্রকাশ করা হবে।