
প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্স বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হল। এবারের জয়েন্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সল্টলেকের বাসিন্দা শাশ্বত বন্দ্যোপাধ্যায়।
চলতি বছর মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে রাজ্যের ২৬৪টি কেন্দ্রে, ত্রিপুরার দু’টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২৪ মে। এবারে মোট পরীক্ষা দিয়েছিলেন ৯৪ হাজার ৯০১ জন। যা আবেদনের ৭৯ শতাংশ।
এবার জয়েন্টে পাশ করেছেন ৯২ হাজার ৭৫৩ জন। পাশের হার ৯৭.৭৪ শতাংশ। পুরুষ পরীক্ষার্থী পাশ করেছেন ৬৬ হাজার ৩৮৩ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩৬৮ জন। তৃতীয় লিঙ্গের ২ জন পরীক্ষা দিয়েছিল। ২ জনই পাশ করেছে। পশ্চিমবঙ্গের মোট ৭৩ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী পাশ করেছেন। রাজ্যের বাইরের ১৯ হাজার ৮৮ জন পাশ করেছেন।
২০০ নম্বরের পরীক্ষা হয়েছিল এবার। এর মধ্যে
১০০ নম্বর অঙ্ক। পদার্থবিদ্যায় ৫০, রসায়নে ৫০।
মেরিট লিস্ট
১) শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা নালন্দা স্কুল কোটা রাজস্থান।
২) সৌরদ্ধ মণ্ডল। বিষ্ণুপুরের বাসিন্দা বিবেকানন্দ মিশন স্কুল জোকা।
৩) উমাং ঘুত। রানীগঞ্জের বাসিন্দা। পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর।
৪) রাহুল কোনা। নিউটাউনের বাসিন্দা। দিল্লি পাবলিক স্কুল।
৫) সর্বান ভট্টাচার্য। বীজপুর কাঁচরাপাড়া। গার্ডেন হাইস্কুল কলকাতা।
৬) আরহা ভট্টাচার্য। চন্দ্রকোনার বাসিন্দা। চন্দ্রকোনা জিরাট হাইস্কুল।
৭) সৃজন সুর। শিবপুর হাওড়া।
৮) মণীশ সেনাপতি। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। মেদিনীপুর কলেজিয়েট স্কুল।
৯) সব্যসাচী নস্কর। সোনারপুর। বিডি ইন্টারন্যাশনাল স্কুল।
১০) দেবজিৎ পাল। বালিগঞ্জের বাসিন্দা। সাউথ পয়েন্ট স্কুল।
কবে থেকে কাউন্সেলিং?
আগামী ২৯ জুন থেকে জয়েন্টের কাউন্সেলিং শুরু হবে।
কীভাবে দেখবেন রেজাল্ট?
প্রথমে পরীক্ষার্থীদের https://wbjeeb.nic.in/ বা https://wbjeeb.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
‘হোমপেজ’ থেকে ‘ডব্লুবিজেইই ২০২৬ রব়্যাঙ্ক কার্ড’ ডাউনলোডের লিঙ্কটি পাওয়া যাবে।
প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।
তা হলেই রেজাল্ট দেখা যাবে।