
পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থাকে আরও সক্রিয় করতে সরকার ১২ হাজার কনস্টেবলের নিয়োগ করেছে । পুজোর আগেই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে অই অর্থবর্ষে এক লক্ষ নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। গত সোমবারের ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন দফতর মিলিয়ে ১৪,৪৫৪টি নতুন পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন ,আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এসবের মাঝেই PSC ক্লার্কশিপ ২০২৪-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রাজ্য সরকার।
PSC ক্লার্কশিপ ২০২৪-এর বিজ্ঞপ্তি প্রকাশিত
PSC ক্লার্কশিপ ২০২৪-এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ৬ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২৪-এর মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরীক্ষায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং বিভিন্ন জেলা অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) বা লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২৪-এর মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করেছে।
বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর
সবচেয়ে বড় চমক রয়েছে বয়সের যোগ্যতায়। সাধারণত সরকারি চাকরিতে বয়সের যে ঊর্ধ্বসীমা থাকে, এই পরীক্ষার ক্ষেত্রে তা অনেকটাই শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ০১/০১/২০২৪ তারিখের হিসেবে যাদের বয়স ৪৫ বছর, তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। ফলে বহু বছর ধরে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বয়স পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
ফর্ম ফিলআপ শুরু
৬ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিলআপ। ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে দেখতে বলা হয়েছে। অনলাইনে ফর্ম ফিলআপ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর নাগাদ পার্ট ১-এর পরীক্ষা হতে পারে। তবে বিস্তারিত দিনক্ষণ পরে জানানো হবে। শূন্যপদের সংখ্যাও পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
আবেদনের সময়সীমা ও গুরুত্বপূর্ণ তারিখ
পরীক্ষার আবেদনের ফি থেকে খুঁটিনাটি
আবেদনের অন্যান্য প্রয়োজনীয় শর্ত ও যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার জ্ঞান: প্রার্থীদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (Elementary Knowledge) থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি বা বাংলায় টাইপ করার দক্ষতা থাকতে হবে।
পরীক্ষার ধাপ ও সিলেবাস
ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে-
পার্ট-১ পরীক্ষা (Objective Type): এটি ১০০ নম্বরের MCQ ভিত্তিক পরীক্ষা হবে। এর মধ্যে থাকবে ইংরেজি (৩০ নম্বর), জেনারেল স্টাডিজ (৪০ নম্বর) এবং অ্যারিথমেটিক বা পাটিগণিত (৩০ নম্বর)। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট।
পার্ট-২ পরীক্ষা (Conventional Written): পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণরা এই লিখিত পরীক্ষা দিতে পারবেন। এখানে গ্রুপ-এ তে থাকবে ইংরেজি এবং গ্রুপ-বি তে থাকবে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষা (প্রতিটি গ্রুপে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর)।
টাইপিং টেস্ট: পার্ট-১ ও পার্ট-২ পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের কম্পিউটারে টাইপিং দক্ষতা যাচাই করা হবে।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করার আগে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।