Advertisement

School Admission Age 2027: আর পরীক্ষা নয়, স্কুলে ভর্তি শুধুই লটারিতে, কোন বয়সে কোন ক্লাস? নয়া নির্দেশিকা রাজ্যের

চাইলেই শিশুদের খুশি মতো প্রথম শ্রেণিতে ভর্তি করানো যাবে না। ন্যূনতম বয়স হলে তবেই প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। এই নিয়ে নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০২৭ শিক্ষাবর্ষে এই নিয়মে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

স্কুলে ভর্তির ক্ষেত্রে কোন শ্রেণির জন্য বয়সসীমা কত?স্কুলে ভর্তির ক্ষেত্রে কোন শ্রেণির জন্য বয়সসীমা কত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 10:36 AM IST

চাইলেই শিশুদের খুশি মতো প্রথম শ্রেণিতে ভর্তি করানো যাবে না। ন্যূনতম বয়স হলে তবেই প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। এই নিয়ে নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০২৭ শিক্ষাবর্ষে এই নিয়মে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

 প্রাক – প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় বয়স অনুযায়ী শ্রেণি নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকায় নির্ধারিত বয়স অনুযায়ী ক্লাসে ভর্তি হতে পারবে খুদেরা। তাই ইচ্ছেমতো অভিভাবকেরা নিজেদের সন্তানদের স্কুলে ভর্তি করতে পারবেন না। ভর্তি সংক্রান্ত নির্দেশিকা মানতে হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিকে। একনজরে দেখে দেখে নেওয়া যাক কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

শ্রেণিভিত্তিক ভর্তির বয়সসীমা
শ্রেণি (Class)                                                নির্ধারিত বয়সসীমা (১ জানুয়ারি তারিখের নিরিখে)

  • প্রাক-প্রাথমিক (Pre-Primary)                     ৫ বছর বা তার বেশি, কিন্তু ৬ বছরের কম
  • প্রথম শ্রেণি (Class I)                                  ৬ বছর বা তার বেশি, কিন্তু ৭ বছরের কম
  • দ্বিতীয় শ্রেণি (Class II)                               ৭ বছর বা তার বেশি, কিন্তু ৮ বছরের কম
  • তৃতীয় শ্রেণি (Class III)                              ৮ বছর বা তার বেশি, কিন্তু ৯ বছরের কম
  • চতুর্থ শ্রেণি (Class IV)                                 ৯ বছর বা তার বেশি, কিন্তু ১০ বছরের কম
  • পঞ্চম শ্রেণি (Class V)                                  ১০ বছর বা তার বেশি, কিন্তু ১১ বছরের কম
  • ষষ্ঠ শ্রেণি (Class VI)                                    ১১ বছর বা তার বেশি, কিন্তু ১২ বছরের কম
  • সপ্তম শ্রেণি (Class VII)                               ১২ বছর বা তার বেশি, কিন্তু ১৩ বছরের কম
  • অষ্টম শ্রেণি (Class VIII)                             ১৩ বছর বা তার বেশি, কিন্তু ১৪ বছরের কম

পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে (শিশু শিক্ষা কেন্দ্র বা SSK এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা MSK সহ) ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা মেনে চলা বাধ্যতামূলক। ২০২৭ শিক্ষাবর্ষের নতুন নির্দেশিকা অনুসারে, ১ জানুয়ারি, ২০২৭ তারিখের নিরিখে পড়ুয়াদের বয়স হিসাব করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে উপযুক্ত কারণ সাপেক্ষে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত ছাড় দিতে পারবেন।

বিশেষ চাহিদাসম্পন্নদের ছাড়
২০২৭ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্কুলগুলিতে (প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) ভর্তির জন্য এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। শিক্ষার অধিকার আইন (RTE Act, 2009) অনুযায়ী, ভর্তির ক্ষেত্রে পড়ুয়া বা তার অভিভাবকদের কোনও ধরনের স্ক্রিনিং বা পরীক্ষা নেওয়া যাবে না। ৬ থেকে ১৪ বছর বয়সি সমস্ত শিশুকে বয়স অনুযায়ী নিকটবর্তী স্কুলে বিনামূল্যে ভর্তি নিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বয়সসীমা ৬ থেকে ১৮ বছর।

Advertisement

 লটারির মাধ্যমে ভর্তি
কোনও শ্রেণিতে আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে প্রথমে সমস্ত আবেদনকারীকে নিয়ে সাধারণ আসনের জন্য লটারি হবে। পরবর্তীতে সংরক্ষিত আসনের জন্য পর্যায়ক্রমে আলাদা লটারি করা হবে। যে সমস্ত প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বা হাইস্কুল একই ভবন বা চত্বরে অবস্থিত, সেখানে চতুর্থ বা পঞ্চম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা সরাসরি ওই স্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে তাদের জন্য কোনও লটারির প্রয়োজন হবে না। অবশিষ্ট আসনগুলিতে লটারির মাধ্যমে বাইরের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

লটারির মাধ্যমে ভর্তির সুযোগ না পেলে?
লটারির মাধ্যমে কোনও পড়ুয়া ভর্তির সুযোগ না পেলে অভিভাবকরা সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকের (DI – প্রাথমিক বা মাধ্যমিক) কাছে আবেদন জানাতে পারবেন। এছাড়া বিদ্যালয় পরিদর্শকদের (SI) মাধ্যমে নিকটবর্তী যে কোনও স্কুলে ওই পড়ুয়ার ভর্তি নিশ্চিত করতে হবে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কোনও পড়ুয়া যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।

প্রসঙ্গত,  জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাচ্চাদের ন্যূনতম বয়স ৬ বছর। উল্লেখ্য, ২০২০ সালে নয়া জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন হয় দেশে। সেই সময় বলা হয়েছিল, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য পড়ুয়াদের সর্বনিম্ন বয়স হবে ৬ বছর। এতে পড়াশোনা ভালো হবে। শেখার মতো বুদ্ধিও তৈরি হবে। এই শিক্ষা নীতিতে ৩-৮ বছর পর্যন্ত একটি বয়স গ্রুপ তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন বছর প্রি-স্কুলে পড়ার জন্য নির্ধারণ করা হয়। এই  সময় তাদের মানসিক বিকাশের দিকে জোর দিতে বলা হয়। সঠিকভাবে মানসিক বৃদ্ধি ঘটার আগেই বাচ্চাদেরকে প্রথম শ্রেণিতে ভর্তি করে দিলে শেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রক।

নতুন শিক্ষাবর্ষ সাধারণত জানুয়ারি মাসে শুরু হয়। তবে ভর্তি প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সূচি সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তি ও বিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী জানতে হবে। ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিসের  দিকে নজর রাখতে হবে। কবে ফর্ম দেবে, কবে জমা দিতে হবে সমস্ত কিছু সেই নোটিসে দেওয়া থাকবে। অভিভাবকরা সন্তানের জন্মের শংসাপত্র দেখে বয়সের হিসাব আগে থেকেই যাচাই করে নিন। ভুল তথ্যের কারণে ভর্তি সংক্রান্ত সমস্যা এড়াতে সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। 
 

Read more!
Advertisement
Advertisement