Advertisement

WB Govt Job Age Limit: সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য, কোন গ্রুপে কত বছর পর্যন্ত আবেদন? জানুন

মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ানো হবে। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার সেই সিদ্ধান্ত কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 কোন গ্রুপে সর্বোচ্চ কত বছর পর্যন্ত আবেদন? জানুন কোন গ্রুপে সর্বোচ্চ কত বছর পর্যন্ত আবেদন? জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • अपडेटेड 7:42 AM IST
  • রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ানো হল।
  • নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
  • রাজ্য সরকারের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ানো হবে। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার সেই সিদ্ধান্ত কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে যারা  সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁদের মুখে যে হাসি ফুটল।

সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নতুন নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ মে থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ২ দিন পর থেকেই বয়সের ঊর্ধ্বসীমা বেড়েছে। ফলে ওই তারিখের পর থেকে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় সংশোধিত বয়সসীমা প্রযোজ্য হতে পারে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে ৫ বছর বয়সসীমা বাড়ানো হবে। এবার দেখে নেওয়া যাক কোন গ্রুপের চাকরির পরীক্ষায় বয়সসীমা বেড়ে কত হল? 

সরকারি নির্দেশিকা অনুযায়ী, গ্রুপ ‘A’ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪১ বছর করা হয়েছে। তবে কোনও নির্দিষ্ট পদ বা পরিষেবায় আগে থেকেই যদি ৪১ বছরের বেশি বয়সসীমা কার্যকর থাকে, তাহলে সেই উচ্চতর সীমা অপরিবর্তিত থাকবে।

গ্রুপ ‘B’ পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৪ বছর। অন্যদিকে, গ্রুপ ‘C’ এবং গ্রুপ ‘D’ পদে আবেদনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪৫ বছর নির্ধারণ করেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর,  দীর্ঘদিন নিয়মিত নিয়োগ না হওয়ার কারণে রাজ্যের বহু যোগ্য যুবক-যুবতী পরীক্ষা দেওয়ার সুযোগই পাননি। তাঁদের বয়স বেড়ে গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে তাঁদের সামনে ফের একবার নতুন করে আশার আলো জেগে উঠল। 


 

 

Read more!
Advertisement
Advertisement