Advertisement

West Bengal Higher Secondary Result: এবারের উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত, প্রথম ৫-এ কারা? দেখে নিন

এবারের উচ্চমাধ্যমিকে প্রথম ১০-এ রয়েছেন ৬৪ জন। ছাত্রের সংখ্যা ৫৬। ছাত্রী রয়েছেন ৮ জন। আর এবারের মেরিট লিস্টে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার।

HS-এ প্রথম পাঁচে কারা?HS-এ প্রথম পাঁচে কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2026,
  • अपडेटेड 11:26 AM IST
  • এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম ১০-এ রয়েছেন ৬৪ জন
  • ছাত্রের সংখ্যা ৫৬, ছাত্রী রয়েছেন ৮ জন
  • এবারের মেরিট লিস্টে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

এবারের উচ্চমাধ্যমিকে প্রথম ১০-এ রয়েছেন ৬৪ জন। ছাত্রের সংখ্যা ৫৬। ছাত্রী রয়েছেন ৮ জন। আর এবারের মেরিট লিস্টে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার।

২০২৬ সালের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আদৃত পাল। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্র। তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। শতাংশের হিসেবে ৯৯.২ শতাংশ।

দ্বিতীয় কারা?

  • দ্বিতীয় হয়েছেন জিষ্ণু কুন্ডু। তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। 
  • এছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ঋতব্রত নাথ ৪৯৫ নম্বর পেয়েছেন। তাঁর গ্রেড ডবল এএ প্লাস।
  • ঐতিহ্য পাঁচালও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তিনিও পেয়েছেন ৪৯৫। 

তৃতীয় স্থানে কারা?

  • দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। তিনি পেয়েছেন ৪৯৪ নম্বর।
  • নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্য মণ্ডল পেয়েছেন ৪৯৪ নম্বর। 
  • সিউড়ির শুভায়ন মণ্ডল ৪৯৪ নম্বর পেয়েছেন। 
  • এছাড়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র প্রীতম মণ্ডল তৃতীয় হয়েছেন।

চতুর্থ কারা?

  • অরিত্র কুমার চক্রবর্তী, বড়দঙ্গল, আরএন ইনস্টিটিউশনের ছাত্র। তিনি ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন। 
  • গোলাম ফয়সল, ক্যালকাটা মাদ্রাসা এভি ডিপার্টমেন্ট থেকে ৪৯৩ নম্বর পেয়েছেন।
  • অর্কজ্যোতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন। 
  • চন্দ্রচূড় সেন কোচবিহার রামগোলা হাইস্কুল থেকে ৪৯৩ নম্বর পেয়েছেন।

পঞ্চম কারা?

  • মেঘা মজুমদার, শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাইস্কুল ছাত্রী। তিনি ৪৯২ পেয়ে পঞ্চম হয়েছেন। 
  • নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রীয়াংশু মুখোপাধ্যায় পঞ্চম হয়েছেন।
  • তমলুক হাইস্কুলের স্বর্নাভ খাটুয়াও পঞ্চম হয়েছেন। 
  • নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল আলেখ্য মাইতিও পঞ্চম হয়েছেন।
  • এছাড়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার সৌমিক দত্তও পঞ্চম হয়েছেন।

এবার উচ্চমাধ্যমিকে মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন। পাশের হার ৯১.২৩ শতাংশ।

Read more!
Advertisement
Advertisement