Advertisement

HS 3rd Semester Result Check: আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল, কী ভাবে চেক করবেন রেজাল্ট?

প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশিত হবে। এরপর দুপুর ৩টে থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কী ভাবে চেক করবেন? জেনে নিন...

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল
  • দুপুর ৩টে থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট
  • কী ভাবে চেক করবেন? জেনে নিন...

৪৪ দিন পর প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে রেজাল্ট প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

এ দিন দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল জানতে পারবেন। তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁদেরও রেজাল্ট একইসঙ্গে বেরোবে। 

কী ভাবে চেক করবেন রেজাল্ট? 
https://result.wb.gov.in ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট চেক করা যাবে। প্রথমে সাইটে ঢুকে হোমপেজ থেকে নির্দিষ্ট রেজাল্টের লিঙ্কে গিয়ে পরীক্ষার্থীদের বসাতে হবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এরপরই দেখা যাবে নম্বর। 

পাশাপাশই স্কুলগুলি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংসদের নির্দিষ্ট পোর্টাল থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের ফল ডাউনলোড করতে পারবে। এরপর ডাউনলোড করা রেজাল্টগুলিতে স্কুলের সিল ও প্রধান শিক্ষকের স্বাক্ষর করে তা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া যাবে। 

উল্লেখ্য, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এই তৃতীয় সেমেস্টার শুরু হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। শেষ হয়েছিল ১৪ অক্টোবর। এই পরীক্ষায় বসেছিলেন মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৪ লক্ষ ২ হাজার ৮০৬ জন। ছাত্র ছিল ৩ লক্ষ ১৫ হাজার ৬৬১ জন। রাজ্যের ৮২৫টি কেন্দ্রে মোট ২১০৫টি জায়গায় পরীক্ষা চলে। সম্ভাব্য উত্তরপ্রত্র প্রকাশিত হয়েছিল গত ১৬ অক্টোবর। উত্তরপত্রে ভুল বা অসঙ্গতি দেখা থাকলে তা অনলাইনে জানানোর সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা। ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলেছিল। 

 

Read more!
Advertisement
Advertisement