Advertisement

HS Exam Result 2023: রাত পোহালেই রেজাল্ট; উচ্চ মাধ্যমিকের ফলাফল কোথায়-কীভাবে দেখবেন?

HS Exam Result 2023: আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে? জেনে নিন...

রাত পোহালেই জানা যাবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।রাত পোহালেই জানা যাবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2023,
  • अपडेटेड 11:59 AM IST
  • আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
  • রাত পোহালেই জানা যাবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

HS Exam Result 2023: রাত পোহালেই জানা যাবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত ১৫ মে, ২০২৩ টুইট করে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন-ক্ষণ জানিয়ে দিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামিকাল, ২৪ মে বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023) শুরু হয়েছিল ১৪ মার্চ থেকে আর পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লাখ ৬০ হাজার পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।

উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এর আগেই bangla.aajtak.in-কে মে মাসের চতুর্থ সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Exam Result 2023) প্রকাশ করার কথা জানিয়েছিলেন। গত ১৫ মে, ২০২৩ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানান যে, ২৪ মে, ২০২৩ বুধবার দুপুর ১২টা নাগাদ ফল প্রকাশের আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক শুরু হবে। ওই সাংবাদিক বৈঠকের পরেই ১২টা ৩০ মিনিটের পর থেকে সংসদের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আগামিকাল ফল প্রকাশের ঠিক এক সপ্তাহ পর ৩১ মে, বুধবার উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর শংসাপত্রের হার্ড কপি দেবে উচ্চ মাধ্যমিক সংসদ।

উচ্চ মাধ্যমিকের ফল কোথায় দেখবেন?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্ জারি করে জানিয়েছে https://www.indiatoday.in/education-এই ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। এছাড়াও পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। ইন্ডিয়া টুডে গ্রুপের bangla.aajtak.in-এর ওয়েবসাইটেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

Advertisement
Read more!
Advertisement
Advertisement