Advertisement

Madhyamik HS Proposed Schedule: আগামী বছর মাধ্যমিক শুরু হতে পারে ২ মার্চ, উচ্চমাধ্যমিক কবে? সম্ভাব্য রুটিন

জনগণনার কাজে ব্যস্ত থাকবেন শিক্ষকেরা। এই পরিস্থিতিতে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা পিছিয়ে মার্চ মাসে হতে পারে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে?উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2026,
  • अपडेटेड 10:48 AM IST

জনগণনার কাজে ব্যস্ত থাকবেন শিক্ষকেরা। এই পরিস্থিতিতে ২০২৭ সালের  মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা পিছিয়ে মার্চ মাসে হতে পারে বলে জানা যাচ্ছে।  এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। 

পর্ষদ সূত্রে খবর, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ, যা চলবে ১ মার্চ পর্যন্ত। এই বৃহৎ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক স্কুলশিক্ষক যুক্ত থাকবেন। ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হলে কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় শিক্ষক ও পরিদর্শক পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। এই জটিলতা এড়াতেই পর্ষদ সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়ে নতুন সূচির অনুমোদনের আবেদন জানিয়েছেন। সূচি বদলের ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার দিনক্ষণের সঙ্গে যাতে কোনও সংঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তবে এটি পর্ষদের একটি প্রস্তাবিত সূচি, রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের পরেই এটি কার্যকর হবে।

মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে? 
মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি। তবে জানা যাচ্ছে, আগামী বছর ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে।  স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার বিষয়টি চলবে, সেই কারণেই কোনও পরীক্ষা হবে না।  মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে সরকার। মন্ত্রী জানান, সাধারণত ফেব্রুয়ারি মাসেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সূচির সংঘাত এড়াতেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী বছর , ২০২৭ এ, ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু সেই পরীক্ষা ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হতে পারে। সরকারের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেটি বিবেচনা করেই চূড়ান্ত তারিখ জানানো হবে।  প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম ভাষা, ৩ মার্চ দ্বিতীয় ভাষা, ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ গণিত, ১৩ মার্চ ভৌত বিজ্ঞান, ১৫ মার্চ জীবন বিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়ার কথা। 

Advertisement

উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে
মাধ্যমিক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ২০২৭-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি বছরে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি। তবে ২০২৭-এর চতুর্থ তথা ফাইনাল সেমেস্টারের পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের এক কর্তা জানিয়েছেন, জনগণনা কমিশনের চিঠি তাঁরাও পেয়েছেন। পরীক্ষার সম্ভাব্য সূচি নিয়ে আলোচনা করতে এবং দিনক্ষণ জানতে চেয়ে মঙ্গলবার শিক্ষা দফতরে চিঠি পাঠানো হয়েছে।  এই পরীক্ষা আদতে উচ্চশিক্ষার প্রবেশদ্বার। 

কবে নাগাদ হতে পারে উচ্চমাধ্যমিক?
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা শুধু রাজ্যে নয়, দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় পেশাদারী বা সাধারণ ডিগ্রি কোর্সগুলিতে ভরতি হতে চলে যান। তাছাড়া, এই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকে জয়েন্ট বা নিটের মতো ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকাগুলি। উচ্চ মাধ্যমিক না হলে এই পরীক্ষাগুলি নেওয়া হয় না। মঙ্গলবার সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল জানিয়েছেন, মাধ্যমিকের প্রস্তাবিত নতুন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ মার্চের পর থেকে শুরু করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। সেই অনুযায়ী নতুন পরীক্ষার নির্ঘণ্ট ও রুটিন তৈরির কাজও চলছে। তবে স্কুলশিক্ষা দফতরের অনুমোদন সাপেক্ষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমেস্টারের সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে প্র্যাকটিক্যাল চলার কথা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ ২ মার্চ থেকে মাধ্যমিক নেওয়ার প্রস্তাব পাঠিয়েছে শিক্ষাদফতরে। তারপর সব পরীক্ষার সূচি নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে আগামী বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লক্ষ। ফলে দুই পরীক্ষার সূচি নির্ধারণের ক্ষেত্রে জনগণনার প্রভাব পড়লে সমস্যায় পড়তে পারেন, এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
 

Read more!
Advertisement
Advertisement