
৮ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। জানা গিয়েছিল বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফল ঘোষণা হওয়ার পরেই মাধ্যমিকের (Madyamik Exam 2026) ফল ঘোষণা হবে। সেই মতো শুক্রবার একটি সার্কুলার জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই ফলপ্রকাশের সিদ্ধান্ত নিল পর্ষদ।
দিনক্ষণ তো জানা গেল, কিন্তু প্রশ্ন হল কীভাবে দেখা যাবে রেজাল্ট?
পরীক্ষার্থীরা ফলাফল জানতে এবং মার্কশিট ডাউনলোড করতে নিচের ওয়েবসাইটগুলি ব্যবহার করতে পারবেন।
wbresults.nic.in
indiaresults.com
মোবাইল অ্যাপে কীভাবে দেখবেন রেজাল্ট?
এছাড়াও ছাত্রছাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।
কীভাবে ডাউনলোড করবেন মাধ্যমিকের রেজাল্ট?
অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ প্রবেশ করতে হবে।
২. হোমপেজে থাকা ‘Madhyamik 10th marksheet PDF’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নির্দিষ্ট স্থানে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে লগ-ইন করতে হবে।
৪. স্ক্রিনে মাধ্যমিকের স্কোরকার্ডটি ফুটে উঠবে।
৫. সেখান থেকেই মার্কশিটটি ডাউনলোড করা যাবে। ভবিষ্যতের জন্য মার্কশিটটির একটি প্রিন্টআউট করে রাখা ভালো।
এ বছর এপ্রিলে বিধানসভা ভোট। দু দফায় বিধানসভা ভোেট পশ্চিমবঙ্গে শেষ হচ্ছে ২৯ এপ্রিল। তারপর ৪ মে রেজাল্ট বেরোবে। নতুন সরকার গঠন ৭ মে-র মধ্যে সম্পন্ন হবে। নতুন বিধানসভা ও মন্ত্রীসভা গঠন হবে। এই সব প্রক্রিয়া মিটলে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে?
ধরা হচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বেরিয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় বা শেষ সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। খুব বেশি হলে জুন মাসের প্রথম সপ্তাহ হতে পারে।