
মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৮ মে ২০২৬। মাত্র একদিন পরই এবছরের মাধ্যমিকের ফল বেরোবে। পরীক্ষার্থীরা ৮ মে সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবেন। সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে। স্কুল কর্তৃপক্ষের কাছে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে সকাল সাড়ে ১০ টায়। পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলো থেকে তা সংগ্রহ করতে হবে।
অনলাইনে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
ফল ঘোষণার পর পরীক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। সকাল ১০টা ১৫ মিনিট থেকে রেজাল্ট দেখার পোর্টালগুলি খুলে যাবে। রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll Number) এবং জন্মতারিখ (Date of Birth) দিয়ে দেখতে হবে। ওয়েবসাইটগুলি কী কী?
মোবাইলে কোন অ্যাপে রেজাল্ট দেখবেন?
মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘iResults’, ‘Madhyamik Results’, এবং ‘Edutips App’ থেকেও পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে অ্যাপগুলো স্মার্টফোনে ইনস্টল করে রাখতে পারেন।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ১০টা থেকে স্কুলগুলোর প্রধান শিক্ষক বা তাঁদের অনুমোদিত প্রতিনিধিরা পর্ষদের ক্যাম্প অফিস থেকে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ