Advertisement

Bullet Train Driver: ভারতের বুলেট ট্রেনের চালক হতে চাইলে কী যোগ্যতা, মাইনে কত? সব তথ্য

দেশে চালু হবে বুলেট ট্রেন। আর আপনি কি বুলেট ট্রেন চালাতে চান? তাহলে জেনে নিন ট্রেনের ড্রাইভারের ঠিক কী যোগ্যতা লাগবে এবং মাইনে কেমন হবে। তারপর সেই মতো প্রস্তুতি নিন।

বুলেট ট্রেনের ড্রাইভারের কী যোগ্যতা? (ছবি: পিটিআই)বুলেট ট্রেনের ড্রাইভারের কী যোগ্যতা? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 2:24 PM IST
  • দেশে চালু হবে বুলেট ট্রেন
  • আপনি কি বুলেট ট্রেন চালাতে চান?
  • তাহলে জেনে নিন ট্রেনের ড্রাইভারের ঠিক কী যোগ্যতা লাগবে এবং মাইনে কেমন হবে

ভারতের বুকে দৌড়াবে প্রথম বুলেট ট্রেন। আগামী বছরের অগাস্ট মাসের মধ্যেই পরিষেবা শুরু হওয়ার কথা। আর এমন পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, মুম্বই-আহমেদাবাদ রুটের হাই স্পিড বুলেট ট্রেনের চালক কীভাবে নির্বাচন করা হবে? তাঁদের বেতন কেমন হবে? আর এই সব প্রশ্নের উত্তরই রইল নিবন্ধটিতে। 

কীভাবে নির্বাচন করা হবে বুলেট ট্রেনের চালক?
আসলে ভারতের বুলেট ট্রেন পরিচালনা করবে ন্যাশনাল হাই স্পিড রেল কোর্পোরেশন লিমিটেড। আর এই সংস্থা কঠোর মানদণ্ড দিয়েই বুলেট ট্রেনের পাইলট বাছাই করবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনের চালক হতে চাইলে কঠোর মেডিক্যাল ফিটনেস, দুর্দান্ত দৃষ্টিশক্তি, দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা ও সাইকোমেট্রি টেস্টে পাস করতে হতে পারে। সেই সঙ্গে নিতে হবে ট্রেন চালানোর উন্নত প্রশিক্ষণ। 

সাধারণ ট্রেনের থেকে অনেক আলাদা বুলেট ট্রেন
এটা বুলেট ট্রেন। সাধারণ কোনও ট্রেন নয়। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩০০ কিমির বেশি। তাই এই ট্রেন যে সাধারণ ট্রেনের থেকে আলাদা হবে, এই কথা তো বলাই বাহুল্য। 

জানা যাচ্ছে, এই ট্রেনে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তি। এতে দারুণ ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে নানা ধরনের সুরক্ষা ফিচার থাকবে। তাই ট্রেন চালাতে গেলে বিশেষ দক্ষতা প্রয়োজন হবে। এমনকী নিতে হবে বিশেষ প্রশিক্ষণ। তারপরই বুলেট ট্রেন চালানো যাবে। 

বেতন কত হবে? 
বুলেট ট্রেনের চালকরা কি সাধারণ পাইলটদের থেকে বেশি বেতন পাবেন? অফিসিয়ালি এমন কোনও ঘোষণা হয়নি। যদিও অনেকেই মনে করছেন, এই ট্রেনের চালকদের বেতন একটু বেশি হবে। মাথায় রাখতে হবে বর্তমানে লোকো পাইলটরা মোটামুটি ৬০ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকার মতো বেতন পান। তবে বিভিন্ন সংবাদমাধ্যম মনে করছে, বুলেট ট্রেনের চালকরা ১,২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। 

চালক হওয়ার যোগ্যতা কী? 
ভারতের প্রথম বুলেট ট্রেন আসছে। মুম্বই থেকে আহমেদাবাদ রুটে চলবে ট্রেনটি। আর এই ট্রেনের ড্রাইভারদের থাকতে হবে বিশেষ যোগ্যতা। এক্ষেত্রে বুলেট ট্রেনের চালকের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ভারতীয় রেল বা মেট্রো চালানোর অন্তত ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এর অর্থ হল, কোনও অনভিজ্ঞ ব্যক্তি সরাসরি বুলেট ট্রেন চালাতে পারবেন না। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন।

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement