Advertisement

এবার বায়ুসেনার বিমানে সেন্টারে পৌঁছবে NEET-এর প্রশ্নপত্র? যা জানা যাচ্ছে...

নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে এমনিতেই বিড়াম্বনায় পড়েছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে ২১ জুন। আর এই পরীক্ষার প্রশ্নপত্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে সরকার। সেই কারণে সরকার চাইছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিমানেই দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র পৌঁছে দিতে। তাতেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। 

নিট পরীক্ষানিট পরীক্ষা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2026,
  • अपडेटेड 10:01 AM IST
  • নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে এমনিতেই বিড়াম্বনায় পড়েছে কেন্দ্রীয় সরকার
  • এমন পরিস্থিতিতে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে
  • এই পরীক্ষার প্রশ্নপত্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে সরকার

নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে এমনিতেই বিড়াম্বনায় পড়েছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে ২১ জুন। আর এই পরীক্ষার প্রশ্নপত্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে সরকার। সেই কারণে সরকার চাইছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিমানেই দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র পৌঁছে দিতে। তাতেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। 

উচ্চ পর্যায়ের বৈঠক হয়
ইতিমধ্যেই দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 

আর এই বৈঠকেই মন্ত্রী এবং অভিজ্ঞ আধিকারিকেরা বায়ুসেনার বিমানে প্রশ্নপত্র পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই বিষয়ে শেষ কথা বলবেন বলে খবর। 

প্রধানমন্ত্রীর সামনেই এই পুরো পরিকল্পনার কথা আলোচনা করা হবে। মোদী তাতে সায় দিলেই নেওয়া হবে শেষ সিদ্ধান্ত। তার আগে নয়। যতদূর জানা যাচ্ছে, এই নতুন করে নেওয়া পরীক্ষার বিষয়টির দিকে সরাসরি নজর রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ছোট থেকে বড় সব ধরনের আপডেট নিচ্ছেন। তিনিই এই বিষয়ে শেষ কথা বলবেন।

পেপার সেটিং সিকিউরিটির দিকে নজর
বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের মিটংয়ে শুধু প্রশ্নপত্র যাতায়াত নয়, বরং গোটা পরীক্ষা প্রক্রিয়াকেই সুষ্ঠুভাবে করার কথা বলেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল অভিষেক সিং এবং অন্যান্য বড় আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। 

এই মিটিংয়ে আলোচনা হয়-
প্রশ্নপত্র কোন শিক্ষকরা ঠিক করছেন
প্রিন্টিং প্রশ্ন সুরক্ষিত রাখা হবে
নিরাপত্তা মজবুত করে সঠিক সেন্টারে পৌঁছতে হবে প্রশ্ন
পাশাপাশি পরীক্ষার জায়গায় নিরাপত্তা জোরদার করতে হবে 

মাথায় রাখতে হবে ৩ মে নিট পরীক্ষা হয়। ৫৫১টা শহরে হয় এই পরীক্ষা। পাশাপাশি বিদেশে ১৫টি সেন্টারেও এই পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা দেয় প্রায় ২৩ লক্ষ। 

Advertisement

তবে কিছুদিনের মধ্যেই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার একটা অভিযোগ ওঠে। তারপর তদন্ত করে সেই অভিযোগ ঠিক প্রমাণিত হলে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। সেই পরীক্ষা নিয়েই এবার কড়াকড়ি করছে সরকার। এবার সেই পরীক্ষার দিকেই নজর রয়েছে গোটা দেশের।

 

 

Read more!
Advertisement
Advertisement