ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্কে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের কথা প্রকাশ্যে আসতেই সরকার পদক্ষেপ করেছে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে নিট পরীক্ষা আর ওএমআরে হবে না। কম্পিউটার বেসড টেস্ট হবে।