প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এ বারের উচ্চমাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ। অর্থাৎ পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৪.১৯%)। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন মোট ৬৪ জন। এদের মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী রয়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। একনজরে দেখে নিন মেধাতালিকা...