রাজ্য পুলিশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। ৪৭,০০০ শূন্যপদ পূরণের পাশাপাশি আগামিদিনে ১ লক্ষ পদে নিয়োগের বড় পরিকল্পনা রয়েছে। তাছাড়া, প্রশিক্ষণপ্রাপ্ত ১৪,০০০ পুলিশ কনস্টেবলকে দুর্গাপূজোর আগেই সরাসরি নিয়োগপত্র প্রদান করা হবে বলে জানান তিনি।