Advertisement

Suvendu Adhikari in Kalighat: কালীঘাটে শুভেন্দুকে 'চোর' স্লোগান, উত্তপ্ত পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর দেদার লাঠিচার্জ

সকাল থেকে ভবানীপুর বিধানসভা এলাকার বুথে বুথে ঘুরেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দুপুরে চলে যান মিত্র ইনস্টিটিউশনে। তাঁর কথায়, ‘এই বুথেও আমি জিতব।’ এদিকে জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দু অধিকারী পৌঁছতেই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। সেইসঙ্গে শুভেন্দুকে 'চোর' স্লোগানও দেওয়া হয়।

কালীঘাটে শুভেন্দুকে ঘিরে 'চোর' স্লোগান, জয় হিন্দ ভবনের বাইরে লাঠিচার্জকালীঘাটে শুভেন্দুকে ঘিরে 'চোর' স্লোগান, জয় হিন্দ ভবনের বাইরে লাঠিচার্জ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 1:10 PM IST

সকাল থেকে  ভবানীপুর বিধানসভা এলাকার বুথে বুথে ঘুরেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দুপুরে চলে যান মিত্র ইনস্টিটিউশনে। তাঁর কথায়, ‘এই বুথেও আমি জিতব।’ এদিকে জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দু অধিকারী পৌঁছতেই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। সেইসঙ্গে শুভেন্দুকে 'চোর' স্লোগানও দেওয়া হয়। 

কালীঘাটে যেতেই শুভেন্দু অধিকারীকে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কনভয় আটকে যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন,  বহিরাগতরা অশান্তি তৈরির চেষ্টা করছেন। এদিকে তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুভেন্দু ভোটারদের প্রাভাবিত করার চেষ্টা করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের  আরও অভিযোগ মিথ্যা কথা বলছেন শুভেন্দু। তিনি বলেন, 'শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। শুভেন্দুর কথায় পুলিশ-কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। কমিশন নিরুত্তাপ।'

এদিকে পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। দুই পক্ষের স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা।  তৃণমূল কর্মীদের জমায়েতের দিকে তেড়ে যান শুভেন্দুও। কমিশনে ফোন করে অভিযোগও জানান বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগের পরেই জমায়েত হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন। তিনি ফোন করে সিআরপিএফকে আসতে বলেন। বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগও জানান শুভেন্দু। 
 

Read more!
Advertisement
Advertisement