Advertisement

West Bengal Election: ১০ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আসানসোলে গ্রেফতার CISF জওয়ান

ভোটের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা আসানসোলের কুলটিতে। ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক CISF জওয়ানকে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কুলটি, আসানসোল ,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 11:01 AM IST
  • ভোটের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা
  • কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
  • গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

পশ্চিম বর্ধমানের আসানসোলে ভোটের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল CISF-এর এক জওয়ানের বিরুদ্ধে। কুলটি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই জওয়ানকে এবং তাকে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছে।

কিশোরীর বাবার অভিযোগ, গত রবিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে আসানসোলের শীতলপুর CISF ক্যাম্পের আমবাগানে গিয়েছিল তাঁর ১০ বছরের মেয়ে। এক CISF জওয়ান তাকে ডাকেন। ভাল আম দেওয়ার নাম করে আড়ালে নিয়ে গিয়ে যৌন হেনস্থার চেষ্টা করেন। কিশোরীর অভিযোগ, সে প্রতিবাদ করায় তাকে হুমকি দেন ওই জওয়ান। 

কিশোরীর অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ CISF জওয়ানকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ৮ এবং ১০ ধারা সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। 

ওই ঘটনার প্রতিবাদে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের ওই এলাকা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তা অবরোধ করা হয়। পুলিশি আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। 

এদিকে, সোমবার CISF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে। তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাহিনী শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে বদ্ধপরিকর এবং নারী ও শিশুদের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়ার হয় না বলেই বিবৃতি দিয়েছে তারা। 

 

Read more!
Advertisement
Advertisement