Advertisement

অমিত শাহ আজ রাতেই গুজরাতে চলে যাচ্ছেন, বাংলায় আর ফিরবেন? 

সূত্রের খবর, গুজরাটের স্থানীয় সংস্থা নির্বাচনে ভোট দিতেই এই সফর। আগামীকাল সকাল ১১টা নাগাদ নারাণপুরায় পরিবারের সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন শাহ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোট দিয়ে দিয়েছেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 1:02 PM IST
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝেই আজ রাতে গুজরাতে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • জানা গিয়েছে, রাত ১১টার পর তিনি আহমেদাবাদে পৌঁছাবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝেই আজ রাতে গুজরাতে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, রাত ১১টার পর তিনি আহমেদাবাদে পৌঁছাবেন। তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি আর বাংলায় ফিরবেন না?

সূত্রের খবর, গুজরাটের স্থানীয় সংস্থা নির্বাচনে ভোট দিতেই এই সফর। আগামীকাল সকাল ১১টা নাগাদ নারাণপুরায় পরিবারের সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন শাহ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতিমধ্যেই নিজের ভোট দিয়ে দিয়েছেন।

গুজরাটের এই নির্বাচনে ১৫টি পৌর কর্পোরেশনের ১,০৪৪টি আসন, ৮৪টি পৌরসভার ২,৪১২টি আসন, ৩৪টি জেলা পঞ্চায়েতের ১,০৩৮টি আসন এবং ২৬০টি তালুকা পঞ্চায়েতের ৪,৯৭৬টি আসনে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। প্রায় ৪ কোটি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। যদিও ইতিমধ্যেই বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগণনা হবে ২৮ এপ্রিল।

এদিকে বাংলার প্রথম দফার ভোটে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরই অমিত শাহ দাবি করেছেন, এই পর্যায়েই বিজেপি ১১০টির বেশি আসনে জয় পাবে।

এই আত্মবিশ্বাসের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। শাহের কথায়, 'এবারের ভোট আগের তুলনায় অনেক বেশি ভয়মুক্ত।' আগে বহু বিজেপি কর্মী ভয়ে তৃণমূলের পতাকা হাতে ভোট দিতে যেতেন, কিন্তু এবার সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেই দাবি তাঁর। এছাড়া মধ্যমগ্রামের রোড শো-তে জনসমাগম দেখে তিনি আরও আশাবাদী হয়েছেন।

তবে গুজরাট সফরের পর তিনি আবার বাংলার প্রচারে ফিরবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি, ফলে জল্পনা জিইয়ে রয়েছে রাজনৈতিক মহলে।

 

Read more!
Advertisement
Advertisement