Advertisement

Amit Shah Speech: 'ঝুলিয়ে রাখব না তো কি জড়িয়ে ধরব?,' মমতাকে পাল্টা কটাক্ষ শাহের

Amit Shah Speech: গুণ্ডাদের উল্টো ঝোলাবো না তো কী করব? আলিঙ্গন করব? হাওড়ার শ্যামপুরে সভায় এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে অমিত শাহের 'উল্টো ঝোলানো' হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে অমিত শাহের 'উল্টো ঝোলানো' হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে অমিত শাহের 'উল্টো ঝোলানো' হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 5:55 PM IST
  • গুণ্ডাদের উল্টো ঝোলাবো না তো কী করব? এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • অমিত শাহের 'উল্টো ঝোলানো' হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বলেন, 'আমি আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ্ডাদের সাবধান করে যাচ্ছি।'

Amit Shah Speech: গুণ্ডাদের উল্টো ঝোলাবো না তো কী করব? আলিঙ্গন করব? হাওড়ার শ্যামপুরে সভায় এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে অমিত শাহের 'উল্টো ঝোলানো' হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে পাল্টা উত্তর দিলেন অমিত শাহ।

শ্যামপুরের সভা থেকে বলেন, 'আমি আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ্ডাদের সাবধান করে যাচ্ছি। ২৯ এপ্রিল বাড়ি থেকে বের হবেন না। ২৯ তারিখ বাড়ি থেকে বের হলে ৪ মে তাদের উল্টো ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে। আমি গুণ্ডাদের কিছু বললে মমতাজি রুষ্ট হন। বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন এমন বলছেন। আমি বলি, তাহলে কী করব? বুক জড়িয়ে ধরব?' 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট হয়েছে। সেই সময় মধ্যমগ্রামে রোড শো থেকে অমিত শাহ একই সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আজ প্রথম দফায় দিদির গুন্ডারা ঘর থেকে বের হয়নি। দ্বিতীয় দফাতেও বাইরে বেরিও না, না হলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব।' সেই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়।

শনিবার হুগলির উত্তরপাড়ায় সভায় এই মন্তব্যের কড়া জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা থেকে তিনি বলেন, 'আমরা চেয়ারকে সম্মান করি। কিন্তু কী করে আপনি এমন কথা বলেন? আপনি আরও ঘুরুন, আপনার জন্য আমাদের ভোট বাড়বে। কিন্তু কী করে বলছেন ঝুলিয়ে দেওয়া হবে? হিংসার কথা বলছেন!'

এর পাশাপাশি তিনি আইনি পদক্ষেপের কথাও তোলেন। মমতার কথায়, 'আমি জানি এঁদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবীদের বলছি, কেস করুন। এই কথা কোনও হোম মিনিস্টার বলতে পারেন না। আমিও বলতে পারি না। আইন সকলের জন্য সমান। ঘরে ঘরে তো তৃণমূল, এত লোককে পেটাবেন!' 

Read more!
Advertisement
Advertisement