Advertisement

Arabul Islam: 'আমায় মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে,' গাড়িতে হামলার অভিযোগ আরাবুলের, কী বলছেন শওকত?

গাড়িতে হামলার অভিযোগ তুললেন আরাবুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র জীবনতলা। গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুললেন ক্যানিং পূর্বের ISF প্রার্থী। মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাঁর।

শওকতকে কটাক্ষ করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামশওকতকে কটাক্ষ করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম
Aajtak Bangla
  • ভাঙড় ,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 1:28 PM IST
  • হামলার অভিযোগ তুললেন আরাবুল ইসলাম
  • গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে গুরুতর অভিযোগ
  • মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি ISF প্রার্থীর

আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ। আগ্নেয়াস্ত্র সহ হামলা, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুললেন ক্যানিং পূর্বের ISF প্রার্থী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জীবনতলা এলাকা।

এদিন সকালে জীবনতলা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হামলার শিকার হন আরাবুল ইসলাম। ISF-এর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। লাঠি নিয়ে ভাঙা হয় একের পর এক গাড়ির কাচ। আরাবুল ইসলাম বলেন, 'এতদি  বিশ্বাস করিনি। আমাকে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। অল্পের জন্য বেঁচে গিয়েছি। ৭-৮টা গাড়ি ভাঙচুর করেছে ওরা। আমার কর্মীদের মেরেছে। লাঠি তো ছিলই, ছোট মেশিন (আগ্নেয়াস্ত্র) ছিল ওদের কাছে। হাফিজুল আর শাহজাহান এই হামলা চালিয়েছে।'

ISF-এর আরও অভিযোগ, জীবনতলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ভাঙড়ের ঘটকপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি ISF-এর। 

গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লা বলেন, 'উনি সমাজবিরোধী। নোংরা খেলা খেলেছেন ব়্যালি করার নাম করে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বর্বর লোকেদের কোনও কথা নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই।'

 

Read more!
Advertisement
Advertisement