Advertisement

New OC Kalighat PS: ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল চামেলিকেও, এক মাসে কালীঘাটে ৪ বার ওসি বদল

ফের বদল হল কালীঘাট থানার ওসি। শনিবারই ওই থানার ওসি গৌতম দাসকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় আনা হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। আর ২৪ ঘণ্টার মধ্যেই সেই নির্দেশিকা বাতিল করা হল। চামেলির জায়গায় আনা হল বলাই বাগকে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন। 

কালীঘাট থানার ওসি বদলকালীঘাট থানার ওসি বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 6:28 PM IST
  • ফের বদল হল কালীঘাট থানার ওসি
  • শনিবারই ওই থানার ওসি গৌতম দাসকে সরিয়ে দেওয়া হয়েছিল
  • চামেলির জায়গায় আনা হল বলাই বাগকে

ফের বদল হল কালীঘাট থানার ওসি। শনিবারই ওই থানার ওসি গৌতম দাসকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় আনা হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। আর ২৪ ঘণ্টার মধ্যেই সেই নির্দেশিকা বাতিল করা হল। চামেলির জায়গায় আনা হল বলাই বাগকে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন। 

চামেলির স্থলাভিষিক্ত বলাই পোলেরহাট থানার অতিরিক্ত ওসি হিসেবে কাজ করছিলেন। তাঁকেই কালীঘাটের ওসি করে আনা হল। আর এবারের বদলের ফলে ৩৬ দিনে মোট ৪ বার কালীঘাট থানার ওসি বদল ঘটল।

প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই এই থানায় একের পর এক ওসি বদল করা হয়। প্রথমবার ২৯ মার্চ কালীঘাটের ওসি বদলানো হয়। তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। তবে সেই তাঁকে এক মাসের মধ্যেই সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গৌতম দাসকে। তবে বিতর্কের মাঝে গৌতমকে সাসপেন্ড করা হয়। তাঁর জায়গায় আনা হয় চামেলিকে। তিনি ওসি হিসেবে উল্টোডাঙা মহিলা থানায় কর্মরত ছিলেন। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেলা হল। এবার কালীঘাটের দায়িত্ব পেলেন বলাই। 

কেন সাসপেন্ড করা হয় গৌতমকে
ভোটপর্বের সময় সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন গৌতম (এই ছবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in)। সেই ছবি নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এরপরই ব্যবস্থা নেয় কমিশন। তারা গৌতমকে সাসপেন্ড করা হয়। তারপর দায়িত্ব দেওয়া হয় চামেলিকে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই আবার পালা বদল। এবার দায়িত্ব দেওয়া হল বলাইকে। 

যদিও কেন হুট করে চামেলিকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কিছুই জানান হয়নি। এখন দেখার পরবর্তী সময় কিছু জানা যায় কি না।
 

 

Read more!
Advertisement
Advertisement