Advertisement

মদ বিক্রি বন্ধের নির্দেশিকা কমিশনের নয়? আবগারি দফতরের সিদ্ধান্তে 'অবাক' CEO মনোজ

রাজ্যজুড়ে হঠাৎ বন্ধ মদের দোকান, পানশালা। সোমবার রাজ্যের আবগারি দফতরের তরফে নির্দেশ আসে রাজ্যজুড়ে সব জেলাতে মদের দোকান বন্ধ থাকছে। বিধানসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে নির্বাচন কমিশনের তরফে মদ নিয়ে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলেই জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। 

সিইও মনোজ আগরওয়াল।-ফাইল ছবিসিইও মনোজ আগরওয়াল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 11:19 AM IST

রাজ্যজুড়ে হঠাৎ বন্ধ মদের দোকান, পানশালা। সোমবার রাজ্যের আবগারি দফতরের তরফে নির্দেশ আসে রাজ্যজুড়ে সব জেলাতে মদের দোকান বন্ধ থাকছে। বিধানসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে নির্বাচন কমিশনের তরফে মদ নিয়ে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলেই জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। 

মঙ্গলবার CEO মনোজ জানিয়েছেন, "আমরা সাধারণ নির্বাচনী বিধির নির্দেশিকা মেনে ৪৮ ঘণ্টা আগে থেকে ড্রাই ডে মেনে চলব। আবগারি দফতরকেও সেই নিয়মই মানতে বললাম। আবগারি দফতর কেন এটি করল জিজ্ঞেস করব। আমি তো শুনে অবাক হয়েছি। ওরাই বলতে পারবে এত আগে কেন মদ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হল।

সাধারণ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে ড্রাই ডে থাকে। সেই প্রোটোকল ছাপিয়ে আবগারি কমিশনারের নির্দেশে আচমকাই ভোট শুরুর ৯৬ ঘণ্টা আগে রাজ্যের সর্বত্র মদের দোকান বন্ধ করে দেওয়ায় হইচই শুরু হয়। এবারের নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। অথচ ২০ এপ্রিল থেকেই রাজ্যের সর্বত্র মদের দোকানের ঝাঁপ বন্ধ কেন করা হয় তা নিয়ে প্রশ্ন তুলছেন সুরাপ্রেমীরা।

কবে কবে বন্ধ মদের দোকান? 
প্রথম দফা নির্বাচনের আগেই, ২০ এপ্রিল থেকে সব মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল গোটা রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এর আগে শুধুমাত্র যেখানে যেখানে নির্বাচন, সেখানকার মদের দোকান ৪৮ ঘণ্টা আগে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হত।

Read more!
Advertisement
Advertisement