Advertisement

ভোট দিতে গিয়ে অশান্তির মুখে? এই App-এ অভিযোগ জানান

ভোট দিতে গিয়ে কোথাও কোনও সমস্যা হলেই বা কোথাও কোনও গণ্ডগোল দেখতে পেলেই এবার নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষও। আমজনতাকে এই সুবিধা তুলে দিতে cVigil নামে একটি অ্যাপ নিয়ে এসেছে নির্বাচন কমিশন।

ভোটে গণ্ডগোল দেখলেই নালিশ জানাতে পারবেন সাধারণ মানুষভোটে গণ্ডগোল দেখলেই নালিশ জানাতে পারবেন সাধারণ মানুষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 8:59 AM IST
  • কোথাও কোনও গণ্ডগোল দেখতে পেলেই এবার নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষও।
  • আমজনতাকে এই সুবিধা তুলে দিতে cVigil নামে একটি অ্যাপ নিয়ে এসেছে নির্বাচন কমিশন।
  • সরাসরি এই অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে।

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন উত্তরবঙ্গ ও দক্ষিণের জঙ্গলমহল এলাকায় চলছে ভোটগ্রহণ। ভোট দিতে গিয়ে কোথাও কোনও সমস্যা হলেই বা কোথাও কোনও গণ্ডগোল দেখতে পেলেই এবার নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষও। আমজনতাকে এই সুবিধা তুলে দিতে cVigil নামে একটি অ্যাপ নিয়ে এসেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে কোনও নির্বাচনী আচরণবিধি ভাঙা হচ্ছে, এমন ঘটনা দেখলেই সরাসরি এই অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, 

  • বিনামূল্যে উপহার বিতরণ করা হলে নালিশ করা যাবে।
  • কোথাও টাকা পয়সা বিলি করলে এই অ্যাপে জানানো যাবে।
  • অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হলে অভিযোগ জানানো যাবে।
  • মদ এবং মাদকদ্রব্য বিলি করা হলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে।
  • পেইড নিউজের ঘটনা জানতে পারলেও অভিযোগ জানানো যাবে এই অ্যাপে।
  • ভোটারদের নিয়ে আসার ক্ষেত্রে কোনওরকম নিয়মভঙ্গ হলে অভিযোগ করা যাবে।
  • সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রাখা হলে এই অ্যাপে অভিযোগ জানানো যাবে।
  • কোথাও টাকা-পয়সা ছাড়া অন্য সম্পত্তি বিতরণ করলেও অভিযোগ জানানো যাবে।
  • যে কোনওরকম ভাবে ভয় দেখানো হলে এই অ্যাপে অভিযোগ করা যাবে।

এই ভোট শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন নয়া নজির গড়েছে। বাংলায় আনা হয়েছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। শহর কলকাতায় এসেছে সাঁজোয়া গাড়ি, কন্ট্রোল রুম থেকে রাখা হচ্ছে নজর, চালু করা হয়েছে টোল ফ্রি নম্বরও।  

কীভাবে এই অ্যাপ ডাউনলোড করা যাবে?

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকে এই অ্যাপ এনেছিল নির্বাচন কমিশন। এখন গুগলের প্লে স্টোর বা ioS থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায়। নিজের ফোন নম্বর এবং যা যা তথ্য চাওয়া হচ্ছে, সেগুলি দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে। এরপর জানানো যাবে অভিযোগ। অ্যাপে রয়েছে ছবি তোলা ও ভিডিয়ো তোলার অপশনও।


 

Read more!
Advertisement
Advertisement