
২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। এবারের নির্বাচনে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (প্রায় ২.৪ লাখ কর্মী) মোতায়েন থাকবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে আজ পর্যন্ত দেশের কোনও রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। নির্বাচন কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতেই এত সংখ্যক সশস্ত্র বাহিনী রাখার সিদ্ধান্ত।
পশ্চিমবঙ্গের অন্যতম সংবাদপত্র টেলিগ্রাফ জানিয়েছে, ৮ এপ্রিল কমিশনের তরফে বাংলায় আরও ১৫০টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হয়ছে ২,৫৫০ কোম্পানি।
২০২৪ সালেও রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছিল এরাজ্যে। সাত দফায় ভোটগ্রহণের জন্য প্রায় ৯২০ কোম্পানি সিএপিএফ অর্থাৎ প্রায় ৯২,০০০ জন কেন্দ্রীয় বাহিনী ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে আটটি দফায় প্রায় ৭২৫ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছিল। কিন্তু তরপরও হিংসা কমানো যায়নি। সেই সব দিক বিবেচনা করেই এবার রেকর্ড সংখ্যক বাহিনী ভোটের দায়িত্ব পালন করবে এখানে।
অন্য রাজ্যগুলিতে সঙ্গে তুলনা করলে দেখা যাবে, এবার বাংলাতে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটা বেশি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৩,৪০০ কোম্পানি সিএপিএফ মোতায়েন করেছিল। আর এবার বাংলায় তার থেকে মাত্র ১০০০ কোম্পানি কম কেন্দ্রীয় বাহিনী থাকবে। আবার ২০২৬ সালের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যাকে যদি ২০২১ সালের নির্বাচনের সঙ্গে তুলনা করা যায়, তাহলে দেখা যাবে এবার গত বিধানসভা ভোটের তুলনায় তিন গুণেরও বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে এখানে।
অন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিসংখ্যান -
২০২৬ বিধানসভা নির্বাচন