Advertisement

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, একদিনেই ৪ সভা মোদীর, জঙ্গলমহলে বিশেষ ফোকাস BJP-র

বিধানসভা নির্বাচনের আগে ফের বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর মূল লক্ষ্য জঙ্গলমহল অঞ্চল এবং আদিবাসী ভোটব্যাঙ্ক। রবিবার একদিনেই রাঢ়বঙ্গের একাধিক জেলায় টানা চারটি জনসভা করার কর্মসূচি নিয়েছেন তিনি, যা সচরাচর দেখা যায় না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।-ফাইল ছবিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 12:13 PM IST
  • বিধানসভা নির্বাচনের আগে ফের বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এবার তাঁর মূল লক্ষ্য জঙ্গলমহল অঞ্চল এবং আদিবাসী ভোটব্যাঙ্ক।

বিধানসভা নির্বাচনের আগে ফের বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর মূল লক্ষ্য জঙ্গলমহল অঞ্চল এবং আদিবাসী ভোটব্যাঙ্ক। রবিবার একদিনেই রাঢ়বঙ্গের একাধিক জেলায় টানা চারটি জনসভা করার কর্মসূচি নিয়েছেন তিনি, যা সচরাচর দেখা যায় না।

সূত্রের খবর, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে দুর্গাপুরেই রাত্রিবাস করবেন মোদি। রবিবার সকালে সেখান থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়ার বড়জোড়ায় পৌঁছে প্রথম জনসভা করবেন তিনি। সকাল ১১টা নাগাদ সেই সভা শুরু হওয়ার কথা।

এরপর তিনি যাবেন পুরুলিয়ার বলরামপুরে, যেখানে দুপুর ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় সভা নির্ধারিত রয়েছে। তৃতীয় সভা হবে ঝাড়গ্রামে, বিকেল ২টো ৪৫ মিনিট নাগাদ। জঙ্গলমহলের এই গুরুত্বপূর্ণ জেলায় আদিবাসী ভোটারদের লক্ষ্য করেই এই সভা বলে মনে করা হচ্ছে।

দিনের শেষ তথা চতুর্থ সভাটি করবেন মেদিনীপুরে। একদিনে চারটি জনসভা করে নির্বাচনী প্রচারে নতুন ছন্দ আনতে চাইছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও, আগামী ২৩ এপ্রিল বেলুড় মঠ সফরের পরিকল্পনা রয়েছে তাঁর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত একটি রোড শো করার কথাও রয়েছে। একই দিনে নদিয়ার কৃষ্ণনগরেও একটি জনসভা করবেন তিনি। সব মিলিয়ে, জঙ্গলমহলকে সামনে রেখে বিজেপির প্রচারে বাড়তি জোর দিতেই এই ঘনঘন সফরসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Read more!
Advertisement
Advertisement