Advertisement

ভোটের কয়েক ঘণ্টা আগে TMC-তে ভাঙন, বিজেপিতে যোগ বিদায়ী বিধায়কের

প্রথম দফার ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো।

বিজেপিতে তৃণমূলের বিদায়ি বিধায়ক বিজেপিতে তৃণমূলের বিদায়ি বিধায়ক
Aajtak Bangla
  • কলকাতা ও ঝাড়গ্রাম ,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 10:17 PM IST
  • প্রথম দফার ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে
  • দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো

প্রথম দফার ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। ঝাড়গ্রামের ওই কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোকে বিধাননগরের বিজেপি দফতরে হাতে পতাকা তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

খগেন্দ্রনাথের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, 'খগেন্দ্রনাথবাবু একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। এখন তো আর প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি কোনও শর্ত ছাড়া আমাদের দলে যোগ দিয়েছেন। জঙ্গলমহলের মানুষের পাশে উনি থাকেন। বিজেপির সঙ্কল্পপত্র দেখে উৎসাহিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন। তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে তিনি বিজেপিতে যোগ দিলেন।' 

এদিকে খগেন্দ্রনাথ মাহাতো বলেন, 'আমি তৃণমূল করতাম। এখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলাম। কোনও ভদ্র মানুষ তৃণমূলে থাকতে পারে না। আমি উন্নয়নের লক্ষ্যে বিজেপিতে যুক্ত হলাম। এক কথায় চাকরি ছেড়ে এক সময় রাজনীতিতে এসেছিলাম। আজও সেভাবে গেরুয়া শিবিরে নাম লেখালাম।' 

 প্রসঙ্গত, ২০২১ সালে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে খগেন্দ্রনাথ মাহাতোকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির সঞ্জীত মাহাতোকে ২০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন তিনি। একাই পেয়েছিলেন ৫২ শতাংশ ভোট। তবে এবার আর তাঁকে প্রার্থী করেনি রাজ্যের শাসকদল। 

Read more!
Advertisement
Advertisement