Advertisement

নিষিদ্ধ জুয়ার বাজারে ‘তুরুপের তাস’ বাংলার ভোট, বাজির অঙ্কে এগিয়ে তৃণমূল

বাংলা বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে। তারই মাঝে এবার নজর কাড়ছে এক ভিন্ন দিক, নিষিদ্ধ অনলাইন জুয়ার বাজারে নির্বাচনের ফলাফল নিয়ে চলছে জোরদার ‘বেটিং’। সেই হিসাব বলছে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকছে বাজির পাল্লা, যদিও খুব বেশি পিছিয়ে নেই বিজেপিও।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 12:45 PM IST
  • বাংলা বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে।
  • তারই মাঝে এবার নজর কাড়ছে এক ভিন্ন দিক, নিষিদ্ধ অনলাইন জুয়ার বাজারে নির্বাচনের ফলাফল নিয়ে চলছে জোরদার ‘বেটিং’।

বাংলা বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে। তারই মাঝে এবার নজর কাড়ছে এক ভিন্ন দিক, নিষিদ্ধ অনলাইন জুয়ার বাজারে নির্বাচনের ফলাফল নিয়ে চলছে জোরদার ‘বেটিং’। সেই হিসাব বলছে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকছে বাজির পাল্লা, যদিও খুব বেশি পিছিয়ে নেই বিজেপিও।

জানা যাচ্ছে, আমেরিকার একটি অনলাইন প্ল্যাটফর্ম পলিমার্কেটে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে ট্রেডিং চলছে। যদিও এই ধরনের প্ল্যাটফর্ম ভারতে আইনত নিষিদ্ধ, তবুও অনেকেই ভিপিএন ব্যবহার করে এতে অংশ নিচ্ছেন বলে অভিযোগ।

প্রথম দফার ভোটের আগের দিন, অর্থাৎ ২২ এপ্রিল পর্যন্ত চিত্রটা ছিল কিছুটা আলাদা। তখন প্রায় ৫২ শতাংশ ট্রেডার মনে করছিলেন, বিজেপি জয়ের সম্ভাবনা বেশি। অন্যদিকে তৃণমূলের পক্ষে বাজি ধরেছিলেন প্রায় ৪৭ শতাংশ। কিন্তু ভোট শুরু হতেই সেই সমীকরণে বড় পরিবর্তন দেখা যায়। বর্তমানে প্রায় ৫৪ শতাংশ ট্রেডার তৃণমূলের জয়ের পক্ষে বাজি ধরছেন, যেখানে বিজেপির পক্ষে রয়েছে প্রায় ৪৪ শতাংশ।

এই ধরনের প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীরা অর্থ লগ্নি করে নিজেদের পছন্দের দলের উপর ‘বেট’ করেন। নির্দিষ্ট দামের ভিত্তিতে সেই বাজি ধরা হয় এবং যে দল জেতে, সেই দলের পক্ষে বাজি ধরা ব্যক্তিরাই লাভ পান। ক্রিকেট বা ফুটবলের মতো খেলায় এ ধরনের বেটিংয়ের কথা মাঝেমধ্যেই সামনে আসে, তবে নির্বাচনের ক্ষেত্রেও যে এই প্রবণতা বাড়ছে, তা নতুন করে ভাবাচ্ছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে এই ধরনের অনলাইন বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনও এই ধরনের কোনও প্রক্রিয়া বা পূর্বাভাসকে স্বীকৃতি দেয় না।

সব মিলিয়ে, ভোটের ময়দানের পাশাপাশি ‘আন্ডারগ্রাউন্ড’ বাজির বাজারেও জমে উঠেছে বাংলার লড়াই, যেখানে জনতার ‘বাজি’ আপাতত তৃণমূলের দিকেই ভারী বলে ইঙ্গিত মিলছে।

 

Read more!
Advertisement
Advertisement