Advertisement

Kolkata Traffic Counting Day: ভোটের রেজাল্টের দিন কলকাতায় কোন রাস্তা বন্ধ, কোনটি খোলা? ট্র্যাফিক আপডেট রইল

বিবেকানন্দ কলেজের কাছে থাকা অটো স্ট্যান্ডটি সরিয়ে ডায়মন্ড হারবার রোডের পশ্চিমে, রিলায়েন্স ট্রেন্ডসের কাছে নিয়ে যাওয়া হবে। অকল্যান্ড রোড দুই দিক থেকেই ‘নো এন্ট্রি’ থাকবে, শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত গাড়ি ও বিচারপতিদের গাড়ি ছাড়া।

ভোট গণনার দিন কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণভোট গণনার দিন কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 May 2026,
  • अपडेटेड 10:07 AM IST
  • একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ
  • অকল্যান্ড রোড দুই দিক থেকেই ‘নো এন্ট্রি’
  • লর্ড সিনহা রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে

বিধানসভা ভোট গণনার দিন কলকাতার একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানাল কলকাতা পুলিশ। বিশেষ করে স্ট্রংরুম সেন্টারগুলির চত্বরে ভোর ৫টা থেকে রাত ১০ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে অথবা নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। 

একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ

কলকাতা পুলিশ জানিয়েছে, জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিংয়ে পূর্বমুখী যান চলাচলে বিধিনিষেধ থাকবে। একইভাবে জাজেস কোর্ট রোড ও বেকার রোড সংলগ্ন এলাকায় উত্তর ও দক্ষিণমুখী যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হবে। হেস্টিংস হাউস কমপ্লেক্সে নির্বাচন সংক্রান্ত গাড়িগুলি ঢুকবে জাজেস কোর্ট রোড দিয়ে, বেরোবে আলিপুর রোড দিয়ে। আলিপুর রোডের উত্তরমুখী যান চলাচল প্রয়োজন অনুযায়ী চেতলা সেন্ট্রাল রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

অকল্যান্ড রোড দুই দিক থেকেই ‘নো এন্ট্রি’

বিবেকানন্দ কলেজের কাছে থাকা অটো স্ট্যান্ডটি সরিয়ে ডায়মন্ড হারবার রোডের পশ্চিমে, রিলায়েন্স ট্রেন্ডসের কাছে নিয়ে যাওয়া হবে। অকল্যান্ড রোড দুই দিক থেকেই ‘নো এন্ট্রি’ থাকবে, শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত গাড়ি ও বিচারপতিদের গাড়ি ছাড়া। নির্বাচন সংক্রান্ত গাড়িগুলি অল ইন্ডিয়া রেডিও দিক থেকে ঢুকে স্ট্র্যান্ড রোড দিয়ে বেরোবে।

প্রয়োজন অনুযায়ী, অকল্যান্ড রোড থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত স্ট্র্যান্ড রোডে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। লর্ড সিনহা রোডেও একইভাবে নিয়ন্ত্রণ জারি হতে পারে, যদিও নির্বাচন ও নির্দিষ্ট পরিষেবা সংক্রান্ত গাড়ি চলাচল করতে পারবে।

লর্ড সিনহা রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে

এছাড়া পরিস্থিতি অনুযায়ী বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ি থেকে গুরুসদয় রোড পর্যন্ত), রিচি রোড, শরৎ বসু রোড (হাজরা থেকে রোল্যান্ড রো পর্যন্ত), বেলতলা রোড, পালিত স্ট্রিট, পদ্মপুকুর রোড, লাভলক প্লেস, চক্রবেড়িয়া রোড, ডোভার রোড, ডিওডার স্ট্রিট ও লর্ড সিনহা রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement