Advertisement

মেসির জন্যই বিজেপি জিতল? TMC হারতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, VIRAL

কয়েকমাস আগেই লিওনেল মেসি এসেছিলেন ভারত সফরে। গোটা দেশে নির্বিঘ্নে তাঁর সফর শেষ হলেও, কলকাতায় ব্যাপক অশান্তি হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তাঁরা দেখতে পাননি মেসিকে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। তাণ্ডব চলে স্টেডিয়াম জুড়ে। ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যেতেই ফের উঠতে শুরু করল সেই প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় মজার সমস্ত মেমের ছড়াছড়ি।

লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাসলিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 5:39 PM IST

কয়েকমাস আগেই লিওনেল মেসি এসেছিলেন ভারত সফরে। গোটা দেশে নির্বিঘ্নে তাঁর সফর শেষ হলেও, কলকাতায় ব্যাপক অশান্তি হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তাঁরা দেখতে পাননি মেসিকে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। তাণ্ডব চলে স্টেডিয়াম জুড়ে। ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যেতেই ফের উঠতে শুরু করল সেই প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় মজার সমস্ত মেমের ছড়াছড়ি।
 
মেসি কাণ্ডের পর থেকেই মূল অভিযোগ ছিল তৎকালীন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তিনি ইস্তফা দিলেও, ক্ষোভ প্রশমন হয়নি কোনভাবেই। আর তৃণমূল গোটা রাজ্যে ধরাশাহী হতেই সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিং-এ 'মেসি কাণ্ড'। কেউ কেউ বলছেন, মেসিকে অপমান করার শাস্তি পাচ্ছে তৃণমূল। মেসিকে অনেকেই 'ভগবান' বলে মানেন। আর তাই একজন পোস্ট করেছেন, 'মেসি এতটাই গ্রেট (GOAT) যে সরকারটাই ফেলে দিল'।

আরেকজন মেসির মূর্তির ছবি শেয়ার করে লিখেছেন, 'খুব মনে পড়ছে আজকের দিনটা।' কেউ আবার মেসির হাতে ট্যাটুর ছবি শেয়ার করেছেন। সেই ট্যাটুতে পদ্মের ছবি দেখিয়ে লিখেছেন, 'মেসির হাতে পশ্চিমবঙ্গের ভোট।' আবার অনেকে লিখছেন, 'হিন্দু সম্রাট লিওনেল মেসি পশ্চিমবঙ্গকে বাঁচালেন।'

ঐতিহাসিক নির্বাচন জেতার পরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় উৎসব শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আবীর খেলা, মিষ্টি খাওয়া থেকে শুরু করে বিরিয়ানি বিতরণ চলছে বাংলার বিভিন্ন জায়গায়। পাশাপাশি অনেক জায়গা থেকে অভিযোগ আসছে, তৃণমূলকে আক্রমণ কররা। কোথাও ভাঙছে তৃণমূলের পার্টি অফিস, কোথাও জ্বলছে। ফলে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। সতর্ক পুলিশ প্রশাসনও। বিভিন্ন অংশে বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।     

Read more!
Advertisement
Advertisement