Advertisement

Liquor Shop Open Time: আর মাত্র কয়েক ঘণ্টা, আজ কতক্ষণ খোলা মদের দোকান?

রাজ্যে দ্বিতীয় দফা ভোট রয়েছে আগামী ২৯ এপ্রিল, বৃহস্পতিবার। তার আগে শনিবার ফের বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান। আর কতক্ষণ খোলা থাকবে? স্টক তুলতে শহর থেকে জেলায় লম্বা লাইন সুরাপ্রেমীদের।

মদের দোকান কতক্ষণ খোলা ? মদের দোকান কতক্ষণ খোলা ?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 11:15 AM IST
  • দ্বিতীয় দফা ভোট রয়েছে আগামী ২৯ এপ্রিল
  • শনিবার ফের বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান
  • আর কতক্ষণ খোলা থাকবে?

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর ফের ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাজ্যের সমস্ত মদের দোকানের। আগামী ২৯ এপ্রিল রাজ্যে রয়েছে দ্বিতীয় দফার ভোট। আর তার আগে আবগারি দফতরের নির্দেশিকা অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে ফের বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত মদের দোকান। 

ভোটগ্রহণের ৯৬ ঘণ্টা আগে থেকে গোটা রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশিকা দিয়েছে এক্সাইজ কমিশনার। সেই অনুযায়ী, ২৫ এপ্রিল থেকে বলবৎ হচ্ছে এই সময়সীমা। 

কতদিন বন্ধ থাকবে মদের দোকান?
> ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে বন্ধ হয়ে যাবে মদের দোকান
> ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 
> ফের ৪ মে, অর্থাৎ ভোটের রেজাল্টের দিন বন্ধ থাকবে মদের দোকান। 
> তবে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ফের মদের দোকানগুলি খোলা থাকবে কি না, তা নিয়ে স্পষ্ট ভাবে রাজ্যের আবগারী দফতর কিংবা নির্বাচন কমিশনের তরফে কোনও স্পষ্ট নির্দেশিকা আসেনি। 

উল্লেখ্য, ২৪ এপ্রিল শুক্রবার সারাদিন মদের দোকান খোলা ছিল রাজ্যে। তার আগে প্রথম দফার ভোটের জন্য ২০ এপ্রিল থেকে বন্ধ ছিল মদের দোকান। প্রথম দফার ভোটের সময় সারা রাজ্যেই এই নিয়ম লাগু হয়েছিল। অর্থাৎ, যেখানে দ্বিতীয় দফার ভোট, সেই এলাকাতেও একই নিয়ম কার্যকর হয়েছিল। বন্ধ ছিল রেস্তোরাঁ, পাব, বার এবং পাঁচতারা হোটেলে অ্যালকোহল সার্ভিং। তবে এই দিনগুলি মদ উৎপাদন এবং বটলিংয়ের কাজ চলেছে। সেই কারখানাগুলি খোলা রাখার নির্দেশ ছিল। এই সংক্রান্ত কাজের জন্য পণ্য সরবরাহও বজায় ছিল। তবে ২৯ এপ্রিল ভোটের দিন এবং ৪ মে রেজাল্টের দিন কারখানাগুলি বন্ধ থাকবে। 

ভোট আবহে ৩ দিন বন্ধ থাকার জেরে শুক্রবার সকাল থেকেই মদের দোকানগুলির বাইরে উপচে পড়া ভিড় নজরে পড়ে। সুরাপ্রেমীদের বাঁধভাঙা লাইন  দেখা গিয়েছে রাজ্যের সর্বত্রই।  শহর থেকে জেলার ছোট, বড় সব মদের দোকানের সামনেই একই ছবি। কার্যত করোনাকালের স্মৃতি ফিরেছে সেই চিত্রে। লকডাউন শিথিল হতেই মদের দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়ের যে ছবি দেখা গিয়েছিল সে সময়ে, প্রথম দফার ভোট শেষ হতেই শুক্রবার সকালে সেই একই ভিড় নজরে আসে। এমনকী দোকানের ঝাঁপ খোলার আগেই অনেক মদের দোকানের সুরাপ্রেমীদের ঢল দেখা

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement