Advertisement

Mamata Banerjee: দেওয়াল লিখনে মমতার ছবিতে গোবর লেপা! পরিষ্কার করলেন TMC প্রার্থী

পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় দেওয়াল লিখনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীই ওই গোবর মোছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবিতে গোবরমমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবিতে গোবর
বিশাল দাস
  • দুর্গাপুর ,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 5:29 PM IST
  • মমতার আঁকা ছবিতে গোবর
  • দুর্গাপুরের দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা
  • মুছতে হল TMC প্রার্থী

দেওয়ালে আঁকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর সেই ছবিতে গোবর লেপা। এই দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, যারা নোংরা রাজনীতি করছে, তাদের জবাব বাংলার মানুষ দেবে। যদিও তৃণমূলের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে BJP। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবির উপর লেপা গোবর পরিষ্কার করেন খোদ তৃণমূল প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দেওয়ালে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারচিত্র আঁকা ছিল। অভিযোগ, সেই ছবিগুলির মধ্যে একটি ছবির উপর দুষ্কৃতীরা গোবর লেপে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদে সামিল হন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত এবং দলীয় কর্মী-সমর্থকেরা। কবি দত্ত নিজে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর ছবির উপর লেপা গোবর পরিষ্কার করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। কবি দত্ত বলেন, 'যারা নোংরা রাজনীতি করছে, তাদের জবাব বাংলার মানুষ দেবে। পুলিশকে জানানো হয়েছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের BJP প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই এই অভিযোগ অস্বীকার করে বলেন, 'এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই।' তিনি আরও দাবি করেন, 'আসন্ন বিধানসভা নির্বাচনে BJP ভাল ফল করবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।' বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার: অনিল গিরি

Read more!
Advertisement
Advertisement