Advertisement

Mamata Banerjee Srijato Controversy: 'শ্রীজাতকে ফোন করে বলেছে আপনার বাড়ি পুলিশ আসছে', বড় দাবি করলেন মমতা

'আজকে সকাল থেকে পাগল হয়ে গেছি ফোনে। শুধু মেসেজ আসছে আমার কাছে। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ আসছে। আপনাকে গ্রেফতার করা হবে। আমি সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করলাম। এ আবার কী?' আজ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির খবর প্রসঙ্গে এমনই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শ্রীজাতকে নিয়ে কী বললেন মমতা?শ্রীজাতকে নিয়ে কী বললেন মমতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 4:28 PM IST
  • আজকে সকাল থেকে পাগল হয়ে গেছি ফোনে
  • শুধু মেসেজ আসছে আমার কাছে
  • শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ আসছে

'আজকে সকাল থেকে পাগল হয়ে গেছি ফোনে। শুধু মেসেজ আসছে আমার কাছে। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ আসছে। আপনাকে গ্রেফতার করা হবে। আমি সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করলাম। এ আবার কী?' আজ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির খবর প্রসঙ্গে এমনই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আসলে বুধবার সকালেই শ্রীজাতকে গ্রেফতার করা হতে পারে বলে খবর ছড়িয়ে পড়েছিল। কোনও পুরনো মামলাতেই তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে বলে খবর ছিল। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই পুলিশ তৎপর হয়েছে বলে জানা যাচ্ছিল। যদিও এই খবর নিয়ে তোলপাড় শুরু হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে নির্বাচন কমিশনও। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, এটা একটা গুজব। এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। 

আজ সকালে কমিশনের পক্ষ থেকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, 'এটা একটা গুজব। কেউ এটা ছড়িয়ে দিয়েছে। কমিশনের তরফে এমন কোনও পরোয়ানা জারি করা হয়নি। আমরা কোর্টকেও এমন কিছু জানায়নি।'

আর এই বিষয়টা নিয়েই আমডাঙার জনসভায় মুখ খুললেন তৃণমূল নেত্রী। তিনি জানান, আজ সকালেই শ্রীজাতকে নিয়ে একাধিক মেসেজ এসেছে তাঁর ফোনে। এমনকী তিনি পেয়েছেন ফোন। এমন পরিস্থিতিতে তিনি নিজেই শ্রীজাতকে ফোন করেন। তারপরই তিনি এই ঘটনার জন্য় কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেন। 
  
এখানেই শেষ না করে তাঁর আরও অভিযোগ, দিল্লি থেকে প্রচুর ফোর্স আনা হয়েছে। ২ লক্ষ সেন্ট্রাল ফোর্স আনা হয়েছে। আর তাদের সঙ্গ দিচ্ছে এখানকার পুলিশ। তাঁর কথায়, 'বিএসএফ, সিআরএফ নিয়ে এসেছে। সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছে। মানুষকে গুলি করবে?' 

এরপরই পশ্চিমবঙ্গ পুলিশ ফোর্সের কাছে তাঁর আবেদন, পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করে। বহিরাগতদের কথায় তাঁরা যেন না চলে।


পাশাপাশি তিনি বলেন, 'রাকেশ সিংকে কেন গ্রেফতার করা হবে না? কেন শুধু তৃণমূলের ৮০০ কর্মীকে গ্রেফতার করা হবে?' এরপরই তাঁর হুঙ্কার, যত কর্মীকে গ্রেফতার করা হবে, তত কর্মী দাঁড়িয়ে যাবে। পাশাপাশি এ দিনের সভা থেকে তিনি বিজেপি যাতে ছাপ্পা না দিতে পারে, সেটাও তৃণমূল কর্মীদের দেখার পরামর্শ দেন।।

Advertisement

এছাড়া এ দিনের সভাই থেকেই তিনি যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের গুণগান করেন। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন চলবে। আর যাঁরা যুবসাথী পাচ্ছেন, তাঁদের চাকরির ব্যবস্থাও সরকার করে দেবে। 

এখানেই শেষ না করে এ দিনের সভা থেকেই আবার এনআরসি প্রসঙ্গ তুললেন মমতা। তাঁর মতে, যদি বিজেপি সরকার আসে, তাহলে এনআরসি হবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। তবে তিনি থাকতে এমনটা হবে না বলে জানিয়ে দিলেন।


 

Read more!
Advertisement
Advertisement