Advertisement

Mamata Banerjee Video: কেন এগজিট পোলে এগিয়ে BJP? ভিডিও বার্তায় খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবারই শেষ হয়েছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। তারপরেই আমজনতার নজর ছিল এগজিট পোলের দিকে। সন্ধ্যা সাড়ে ৬টার পরপরই একাধিক সমীক্ষক সংস্থার তরফে এগজিট পোলের সমীক্ষা প্রকাশ করা হয়। বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যায় পশ্চিমবঙ্গ জয়ের পথে BJP। এরপরেই বাংলা জুড়ে শোরগোল পড়ে।

ভিডিও বার্তায় খোলসা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ভিডিও বার্তায় খোলসা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 5:22 PM IST
  • বুধবারই শেষ হয়েছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন।
  • আমজনতার নজর ছিল এগজিট পোলের দিকে।
  • বেশিরভাগ সমীক্ষাতেই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ জয়ের পথে BJP।

বুধবারই শেষ হয়েছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। তারপরেই আমজনতার নজর ছিল এগজিট পোলের দিকে। সন্ধ্যা সাড়ে ৬টার পরপরই একাধিক সমীক্ষক সংস্থার তরফে এগজিট পোলের সমীক্ষা প্রকাশ করা হয়। বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যায় পশ্চিমবঙ্গ জয়ের পথে BJP। এরপরেই বাংলা জুড়ে শোরগোল পড়ে। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বঙ্গবাসীকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। TMC কর্মী থেকে শুরু করে রাজ্যের মানুষকে আশ্বস্ত করে মমতা জানান, বাংলায় ক্ষমতায় ফিরছে জোড়াফুল-ই।

কেন এমন এগজিট পোল? খোলসা করলেন মমতা

মমতা বন্দ্য়োপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, "যেটা টিভিতে দেখাচ্ছে সেটা টাকা দিয়ে বিজেপি অফিস থেকে ছড়ানো হয়েছে। টাকা দিয়ে দেখাতে বলা হয়েছে। আমার কাছে বেলা ১টা ৮-এ এই খবর এসেছে। জোরপূর্বক প্রেস-মিডিয়াকে এই খবর দেখাতে বলা হয়েছে।...এটা বিজেপির পুরোপুরি চক্রান্ত। "

কারণ হিসেবে মমতা বলেন, "সাধারণ মানুষ, আমাদের কর্মীদের মনোবল ভেঙে দিতে বিজেপি সংবাদমাধ্যমকে দিয়ে এই কাজ করিয়েছে। সত্যিটা বেরোলে শেয়ার বাজারে ধস নামবে। সেই কারণে শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এই কাজটা করা হয়েছে। এর আগে ২০১৬ সাল, ২০২১ সালেও এই জিনিসই হয়েছে।"

এরপরই কর্মীদের উদ্দেশে বার্তা দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "কর্মীদের বলব যাতে কাউন্টিংয়ে সতর্কভাবে পাহারা দেয়। দরকারে আমিও পাহারা দিতে নামব। ২৯৪টি আসনেই প্রার্থীদের বলব, স্ট্রং রুমে রাত জাগুন, পাহারা দিন। কারণ EVM মেশিন স্টোর রুম থেকে কাউন্টিং হলে নিয়ে যাওয়ার সময় বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।" এর পাশাপাশি কাউন্টিং টেবিলে শেষ অবধি থাকার জন্য কর্মীদের আহ্বান করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

এদিন ভিডিওবার্তায় মমতা দাবি করেন, "তৃণমূল ২২৬টি আসন পেরোবে। সংবাদমাধ্যমে যা প্রচার করছে তা বিজেপির নির্দেশে হচ্ছে। বিজেপি গতকাল দুপুর ১টা বেজে ৮ মিনিটে খবরের চ্যানেলগুলোকে বিজেপির জয় দেখানোর জন্য একটি সার্কুলার জারি করেছিল। টাকা দিয়ে বলেছিল যাতে এটা দেখানো হয়।"
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement